চাকরি

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! শিবপুর আইআইইএসটিতে চলছে নিয়োগ

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনের শেষ তারিখ ১০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স বা আইআইইএসটিতে প্রফেশনাল ট্রেনি পদে নিয়োগ করা হবে। মোট ৫টি শূন্যপদে প্রফেশনাল ট্রেনি পদে নিয়োগ করা হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনের শেষ তারিখ ১০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। অনলাইনে আবেদন করতে হবে ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.iiest.ac.in/IIEST/Notices/?type=Employment) এর মাধ্যমে।

চাকরির মোট মেয়াদ ১ বছর ৩ মাস। সম্পূর্ণ ভাবে অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরি। মাসে বেতন মিলবে ২০ হাজার টাকা করে। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। আবেদনকারীকে সিএ (ইন্টার) বা আইসিডব্লিউএ (ইন্টার) পাশ করতে হবে। স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।

Related Articles