চাকরি

SET Exam: রাজ্য সরকারি কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন গ্রহণের দিনক্ষণ প্রকাশ কলেজ সার্ভিস কমিশনের

১ আগস্ট থেকে কলেজ সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট মারফত আবেদন নেওয়া শুরু হয়েছে।

Truth of Bengal: রাজ্যের বিভিন্ন সরকারি কলেজে সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য সেট বা স্টেট এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার আয়োজন করে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। আগামী ১৪ ডিসেম্বর ২৭তম সেট পরীক্ষা হবে। আগস্ট মাসের শুরু থেকেই শুরু হয়েছে আবেদন গ্রহণের প্রক্রিয়া। ১ আগস্ট থেকে কলেজ সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট মারফত আবেদন নেওয়া শুরু হয়েছে। ৩১ আগস্ট রাত ১২টার আগে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপত্রে ভুলভ্রান্তি থাকলে তা সংশোধন করা যাবে ৯-১১ সেপ্টেম্বরের মধ্যে (SET Exam)।

আরও পড়ুনঃ Shilai Sound: গ্রানাইট পাথরের উপর সাদা পাউডার! গড়বেতার ঘটনায় চাঞ্চল্য, তদন্তে ফরেন্সক টিম 

১৪০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। ৩১ আগস্টের পর নতুন করে কোনো আবেদনপত্র জমা দেওয়া যাবে না। আবেদনকারীকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ৫৫%-এর বেশি নম্বর নিয়ে পাশ করতে হবে। কমপক্ষে ১৮ বছর থেকে যে কোনো বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বয়সের ঊর্ধ্বসীমা নেই। ১৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রথম পত্রর ও দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত দ্বিতীয় পত্রর পরীক্ষা হবে। ওএমআর শিটে পরীক্ষা হবে। প্রথম পত্রে জেনারেল পেপার আর দ্বিতীয় পত্রে বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে (SET Exam)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

Related Articles