আন্তর্জাতিক

ভারত-পাক যুদ্ধ থামানোর কৃতিত্ব ট্রাম্পের: দাবি কানাডার প্রধানমন্ত্রীর

ট্রান্সফরমেটিভ প্রেসিডেন্ট’ ট্রাম্প! প্রশংসায় ভাসালেন মার্ক কর্নি

Truth Of Bengal: ভারত-পাক যুদ্ধ থামানোর কৃতিত্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই, এবার এমনটা দাবি করলেন ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কর্নি (Trump Praise)। শুধু তাই নয়, তিনি ট্রাম্পকে ‘ট্রান্সফরমেটিভ প্রেসিডেন্ট’এর তকমাও দেন। পাশাপাশি তিনি এও দাবি করেন যে ন্যাটো দেশগুলিকে ধারাবাহিক সাহায্য হোক বা রূপান্তরিত করা অর্থনীতি সবটাই আমেরিকার রাষ্ট্রপতির কৃতিত্ব। এক কথায় বলতে গেলে, তিনি ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ।

আরও পড়ুনঃ পিছু ছাড়ছে না বৃষ্টি! ফের ভিজবে দক্ষীণবঙ্গ, জারি হলুদ সতর্কতা

কী বলেছেন কর্নি? তাঁর বক্তব্য, “শান্তি প্রতিষ্ঠা করেছেন ভারত-পাকিস্তান থেকে আজারবাইজান-আর্মেনিয়া পর্যন্ত। আপনার কৃতিত্ব ন্যাটো দেশগুলিকে কন্টিনিউয়াস সাহায্য ও ট্রান্সফর্ম করা অর্থনীতিতে।” পাল্টা মার্কিন প্রেসিডেন্ট মজার সুরে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১ তম অঙ্গরাজ্য হিসাবে কানাডাকে যোগ দেওয়ার কথা  বলেন। তবে তা নিয়ে একটা কথাও বলেননি কর্নি। হেসে পুরো বিষয়টিকে উড়িয়ে দেন তিনি। (Trump Praise)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, ভারত-পাক যুদ্ধ থামার পর লাগাতার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে এসেছেন যে তাঁর মধ্যস্থতাতেই দুই দেশ যুদ্ধ থামায়। যদিও নয়াদিল্লি ধারাবাহিকভাবে মার্কিন প্রেসিডেন্টের সেই দাবি অস্বীকার করে এবং জানায় যে তৃতীয় কোনও দেশের যুদ্ধবিরতিতে হাত ছিল না। অন্যদিকে, ইসলামাবাদও মাঝে জানায় যে আমেরিকার কোনও ভূমিকা নেই যুদ্ধবিরতি  নিয়ে। (Trump Praise)

তবে তা সত্ত্বেও ট্রাম্প একই দাবি লাগাতার করে চলেছেন। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে তিনি দাবি করেন যে দুজনকে তিনি কি বলেছেন, তা তিনি বলতে চান না, তবে ট্যারিফের জন্য শান্তিরক্ষক হতে পেরেছে আমেরিকা এবং কোটি কোটি টাকা আয় করে আর্থিকভাবে লাভবানও হতে পেরেছে। (Trump Praise)

Related Articles