Forced Contribution: দীপাবলির উপহার নয়, পকেট কাটা! পার্টিতে যোগ দিতে কর্মচারীদের থেকে ₹১,২০০ বাধ্যতামূলক চাঁদা
প্রতিষ্ঠানের পক্ষ থেকে দীপাবলির বাৎসরিক অনুষ্ঠানের খরচ কর্মচারীদের থেকেই বাধ্যতামূলকভাবে আদায় করার নির্দেশে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
Truth of Bengal: উৎসবের মরসুমে কর্মচারীদের জন্য আনন্দের বার্তা নয়, বরং পকেট কাটার নোটিশ ধরিয়ে দিল এক ভারতীয় সংস্থা। প্রতিষ্ঠানের পক্ষ থেকে দীপাবলির বাৎসরিক অনুষ্ঠানের খরচ কর্মচারীদের থেকেই বাধ্যতামূলকভাবে আদায় করার নির্দেশে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এক কর্মী হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করার পর থেকেই এই ঘটনাটি ভাইরাল হয় (Forced Contribution)।
This is embarrassing for a company
byu/Warthei inIndianWorkplace
জানা গিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাটি তাদের কর্মীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দীপাবলির পার্টি সম্পর্কিত একটি বার্তা দেয়। উৎসবের আমেজে কর্মীরা আশা করেছিলেন যে অনুষ্ঠানের সমস্ত খরচ অফিস থেকেই বহন করা হবে। কিন্তু সেই আশায় জল ঢেলে কর্মীদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে চাঁদা চাওয়া হয়। বার্তায় স্পষ্ট জানানো হয় যে দীপাবলির এই অনুষ্ঠানে দলের সমস্ত সদস্যদের জন্য ১০০ শতাংশ উপস্থিতি আবশ্যিক। সেই সঙ্গে পার্টিতে যোগদানের জন্য প্রত্যেক কর্মচারীকে ₹১,২০০ টাকা করে চাঁদা দিতে হবে। ম্যানেজারদের জন্য চাঁদার পরিমাণ ধার্য করা হয়েছে ₹২,০০০ টাকা। বার্তায় আরও বলা হয়েছে, “প্রত্যেককে মাথাপিছু ₹১,২০০ টাকা দিতে হবে (Forced Contribution)।”
কর্মচারীদের ক্ষোভ প্রশমিত করতে নোটিশে যোগ করা হয়: “মদ পানীয় বিনামূল্যে (Booze on the house) থাকবে।” ‘রেডিট’ (Reddit)-এর মতো প্ল্যাটফর্মে এই বার্তাটি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। একজন কর্মী হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটি শেয়ার করে লেখেন, “ভাবুন তো, একটি বাজে পার্টি দেওয়ার জন্য কর্মচারীদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে, তাও আবার অনুষ্ঠানের স্থানটি ভালো নয় (Forced Contribution)।”






