আন্তর্জাতিক

সিংহাসন ছাড়ছেন ডেনমার্কের রানি!

Denmark Queen

The Truth of Bengal: নতুন বছরের শুরুতেই সিংহাসন ছাড়ার কথা ঘোষনা করলেন ডেনমার্কের রানি দ্বিতীর মার্গারেটা। নববর্ষ উপলক্ষে প্রতিবছর জনগণের উদ্দেশে ভাষণ দেন রানি মার্গারেটা। রবিবার তার এবারের ভাষণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এসময় রানি মার্গারেটা জানান, ১৪ জানুয়ারি সিংহাসন ছাড়ছেন তিনি। উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনি ইউরোপের দেশগুলোয় সবচেয়ে বেশি দিন সিংহাসনে থাকা রাষ্ট্রপ্রধান।

রাজ্যাভিষেকের ৫২ বছর পর তিনি সিংহাসন ছাড়ার ঘোষণা করলেন। ১৯৭২ সালে সিংহাসনে বসেছিলেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটা। রানি মার্গারেটার বয়স এখন ৮৩ বছর। গত বছরের ফেব্রুয়ারিতে রানি মার্গারেটার পিঠে সফল অস্ত্রোপচার হয়েছিল।সেই অস্ত্রোপচারের প্রসঙ্গ উল্লেখ করে রবিবারে নববর্ষ উপলক্ষ্যে ভাষণে রানি জানান, ওই অস্ত্রোপচার রানিকে ভবিষ্যৎ নিয়ে ভাবায়। পরের প্রজন্মের কাছে দায়িত্ব হস্তান্তরের সময় এসে গিয়েছে বলে জানান তিনি।

ডেনমার্কের রানির পদত্যাগের পর রানি মার্গারেটের জায়গায় স্থলাভিষিক্ত হবেন ৫৫ বছর বয়সী ক্রাউন প্রিন্স ফ্রেডেরিকের। তবে যুক্তরাজ্যে রানি এলিজাবেথের মৃত্যু পর রাজঐতিহ্য অনুযায়ী রাজা হিসাবে তার বড় ছেলে চার্লসের যে জমকালো রাজ্যাভিষেক হয়েছিল, ডেনমার্কের রানির ছেলের তেমন আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হবে না এমনটাই সূত্রের খবর। প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটে ইউরোপের সবচেয়ে দীর্ঘস্থায়ী রানি হয়ে ওঠেন। আর গত বছরের জুলাই মাসে তিনি ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রানি হন।

Related Articles