কলকাতারাজ্যের খবর

পিছু ছাড়ছে না বৃষ্টি! ফের ভিজবে দক্ষীণবঙ্গ, জারি হলুদ সতর্কতা

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন অংশেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

Truth Of Bengal: বুধবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এই পরিস্থিতি সাধারণ দিনের জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে।

দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং অন্যান্য জেলায় আজ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। হঠাৎ বৃষ্টি এবং ঝড়ের আশঙ্কা থাকায় এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন অংশেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির কারণে যান চলাচল এবং দৈনন্দিন কাজকর্মে কিছুটা প্রভাব পড়তে পারে। তাই স্থানীয় মানুষদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দমকা বাতাসের সময় নিরাপদ স্থানে থাকার এবং বৈদ্যুতিক ঝুঁকি এড়ানোর জন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বিশেষ কোন সতর্কতা জারি করা হয়নি। তারপরও স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে।

Related Articles