দেশ

LPG Explosion: জয়পুর-আজমেঢ় হাইওয়েতে LPG ট্যাঙ্কারে পরপর বিস্ফোরণ, পুড়ে ছাই ৭টি গাড়ি, মৃত ১

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাঝরাতে জয়পুর-আজমেঢ় হাইওয়ের সানওয়াড়া এলাকায় রাস্তার ধারে পার্ক করা ছিল এলপিজি সিলিন্ডার বোঝাই ট্যাঙ্কারটি।

Truth of Bengal: রাজস্থানের জয়পুর-আজমেঢ় জাতীয় সড়কে ভয়াবহ বিস্ফোরণে। এলপিজি সিলিন্ডার বোঝাই একটি ট্যাঙ্কার এবং একটি ট্রাকের সংঘর্ষে ঘটে ভয়ংকর দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, একের পর এক বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে যায় ৭টি গাড়ি। প্রাণ হারান একজন। সেইসঙ্গে এই ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালক-সহ তিন জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাঝরাতে জয়পুর-আজমেঢ় হাইওয়ের সানওয়াড়া এলাকায় রাস্তার ধারে পার্ক করা ছিল এলপিজি সিলিন্ডার বোঝাই ট্যাঙ্কারটি। চালক তখন পাশের একটি খাবারের দোকানে খেতে গিয়েছিলেন (LPG Explosion)।

আরও পড়ুনঃ পিছু ছাড়ছে না বৃষ্টি! ফের ভিজবে দক্ষীণবঙ্গ, জারি হলুদ সতর্কতা

সেই সময় পিছন দিক থেকে এসে জোর ধাক্কা মারে আরেকটি ট্রাক। সংঘর্ষের পরেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার ভর্তি থাকার কারণে পরপর বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের গাড়িগুলিতে। আগুনের লেলিহান শিখা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় লাগে। নিরাপত্তার স্বার্থে কিছুক্ষণ বন্ধ রাখা হয় জাতীয় সড়ক। পরে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে সাতটি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে বলে জানিয়েছে প্রশাসন।ঘটনার পর শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা (LPG Explosion)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহতদের দ্রুত চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের সমস্ত রকম সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান উপমুখ্যমন্ত্রী প্রেম চাঁদ বৈরওয়া। তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালক পলাতক, তাঁকে খুঁজে বের করতে অভিযান চলছে।পুলিশের প্রাথমিক অনুমান, অসতর্কভাবে পার্কিং ও ট্রাকের অতিরিক্ত গতি এই দুর্ঘটনার মূল কারণ। তবে চালক পলাতক থাকায় ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ মাস আগেও একই এলাকায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ১৯ জন। আবারও সেই ভয়াবহতার স্মৃতি ফিরল মঙ্গলবার রাতের এই দুর্ঘটনায় (LPG Explosion)।

Related Articles