আন্তর্জাতিক

Trump Health: ‘প্রেসিডেন্টের কিছু হলে আমি আছি’, ট্রাম্পের উত্তরসূরি হিসেবে বার্তা ভ্যান্সের

তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর স্পষ্ট বক্তব্য,  ‘ ঈশ্বর না করুন, যদি প্রেসিডেন্টের কিছু হয়, আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই দায়িত্ব নেওয়ার জন্য।

Truth of Bengal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থাকে ঘিরে তুঙ্গে জল্পনা। সম্প্রতি তাঁর হাতে ফোলার মতো সমস্যা দেখা দেওয়ায় স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠছে। এর মধ্যেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর স্পষ্ট বক্তব্য,  ‘ ঈশ্বর না করুন, যদি প্রেসিডেন্টের কিছু হয়, আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই দায়িত্ব নেওয়ার জন্য। গত ২০০ দিন ধরে আমি এই পদের জন্য অন জব ট্রেনিং নিচ্ছি।‘ যদিও হোয়াইট হাউস বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ। তাদের তরফে মেলেনি কোন প্রতিক্রিয়া (Trump Health)।

আরও পড়ুনঃ Bamboo Birdhouse: এবার আপনার বাড়ির ছাদে তৈরি হবে পাখিদের বিলাসবহুল ‘আবাসন’!

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেই দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। মার্কিন ইতিহাসে তিনিই সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট। তাঁর পূর্বসূরী জো বাইডেন ২০২১ সালে দায়িত্ব গ্রহণের সময় ৭৮ বছর দুই মাস বয়সে ছিলেন। সংবিধান অনুযায়ী এটিই তাঁর শেষ মেয়াদ। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— ট্রাম্পের পর কে? রিপাবলিকানরা পরবর্তী নির্বাচনে কাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করবে? ট্রাম্পের উত্তরসূরি হওয়ার দৌড়ে আপাতত এগিয়ে রয়েছেন ভ্যান্স। তবে চমকপ্রদভাবে দাবি তুলেছেন প্রেসিডেন্টের ছেলে এরিক ট্রাম্পও। এতদিন বাবার ব্যবসা সামলালেও এবার রাজনীতিতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি (Trump Health)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

এরিকের বক্তব্য, ‘হোয়াইট হাউসে যাওয়ার পথ আমার জন্য কঠিন হবে না।’ ট্রাম্পের বাকি দুই সন্তানের রাজনৈতিক পরিচয় থাকলেও নিজেকে এতদিন আড়ালেই রেখেছেন এরিক। ডোনাল্ড জুনিয়র কিংবা ইভাঙ্কা ট্রাম্পের মতো করে নয়, নিজেকে আলোকবৃত্তে না রেখেই চুপিসারে বাবার ব্যবসা দেখে এসেছেন। এই আবহে  ট্রাম্প চলতি মাসের শুরুতে তাঁর ডেপুটি ভ্যান্সকে মাগা আন্দোলনের সম্ভবত উত্তরাধিকারী বলে অভিহিত করেছিলেন। এহেন পরিস্থিতিতে ভ্যান্সের মন্তব্য ঘিরে আরও বাড়ছে রাজনৈতিক জল্পনা। যদিও তিনি আশ্বস্ত করে বলেছেন, ট্রাম্প পুরো মেয়াদ শেষ করতে সক্ষম এবং একেবারে ফিট আছেন (Trump Health)।

Related Articles