রাজ্যের খবর

Bamboo Birdhouse: এবার আপনার বাড়ির ছাদে তৈরি হবে পাখিদের বিলাসবহুল ‘আবাসন’!

এবারে পোষা পাখি হোক কিংবা পরিযায়ী পাখি, বাড়ির ছাদে এই বাঁশের তৈরি দ্বিতল ভবনের মত দেখতে পাখির বাড়ি

অভিষেক দাস, মালদা: অপ্রয়োজনীয় পাখিদের তাড়িয়ে দেন অনেকে। স্থায়ী ঠিকানা না থাকায় যখন-তখন, যেখানে-সেখানে বাসা বাঁধে পাখিরা। অনেক সময় আবার দেখা যায় পোষা পাখিদের খাঁচা বন্দি অবস্থায়। যার ফলে স্বাধীনতা ক্ষুন্ন হয় পাখিদের। তাই এবারে পোষা পাখি হোক কিংবা পরিযায়ী পাখি, বাড়ির ছাদে এই বাঁশের তৈরি দ্বিতল ভবনের মত দেখতে পাখির বাড়ি রাখলেই পাখিদের জীবনযাপন হবে আরামদায়ক। আর এমনই দ্বিতল বাড়ির মতো দেখতে বাঁশের তৈরি পাখির খোপ বিক্রি করছেন মালদার মিল্কি এলাকার বাসিন্দা শেখ ঝাকশু (Bamboo Birdhouse)।

আরও পড়ুনঃ Bangalore: পণের দাবিতে ফের বলি গৃহবধূ, বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার

পাখির খোপ প্রস্তুতকারক শেখ ঝাকশু বলেন, “ছোটবেলা থেকেই বাঁশের বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করি। বর্তমানে বিভিন্ন রকম আধুনিক জিনিসের দাপটে বাঁশের তৈরি একাধিক জিনিসপত্রের চাহিদা কমেছে। তবে বর্তমানে চাটাই এবং দ্বিতল বাড়ির মত দেখতে ‌পাখির ঘর তৈরি করছি। ব্যাপক চাহিদা রয়েছে এই দ্বিতলের। এই পাখির বাড়িতে ১০ টি ঘর রয়েছে। ১০ জোড়া পাখি আরামদায়ক ভাবে থাকতে পারবে এই খোপে। একটি খোপের দাম ৭০০  টাকা থেকে ১০০০ টাকা (Bamboo Birdhouse)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

এক পাখি প্রেমী বিজয় কুমার গুপ্তা বলেন, “বাড়ির ছাদের উপর সব সময় অজানা পাখি এসে বাসা বাঁধে। পাখি গুলোকে তাড়াতেও মায়া লাগে। তাই পাখিদের জন্য এই দ্বিতল বাড়ির মত দেখতে খোপ কিনতে এসেছি। আশা করছি পাখিরা এই ঘরগুলোতে আরামে থাকতে পারবে।” আজও অনেকে খাঁচায় বন্দি করে রাখেন পোষা পাখিদের। অজানা পরিযায়ী পাখিদের ঠিকানা থাকে না কোথাও। তাই পাখি প্রেমীদের কাছে বাঁশের তৈরি এই পাখির খোপের প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ (Bamboo Birdhouse)।

Related Articles