কলকাতা

২৬ দিনে ‘পাড়ায় সমাধান’-এ ১ কোটিরও বেশি মানুষ! গর্বিত মুখ্যমন্ত্রী মমতা

এদিন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই তথ্য দেন।

Truth Of Bengal: মাত্র ২৬ দিনের মধ্যে সারা রাজ্যে ১৪,৫০০-রও বেশি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে অংশ নিয়েছেন এক কোটিরও বেশি মানুষ। সরকার সূত্রে খবর, শিবিরগুলিতে সাধারণ মানুষের স্থানীয় নানা সমস্যা ও অভিযোগের টেকসই সমাধান করার চেষ্টা করা হচ্ছে। সরকারি হিসাবে দেখা যাচ্ছে, এত স্বল্প সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাজ্যের গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক সুশাসন ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে গিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই তথ্য দেন।

পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, “আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে মাত্র ২৬ দিনের মধ্যেই সারা বাংলার এক কোটিরও বেশি মানুষ প্রায় ১৪,৫০০ আমাদের পাড়া, আমাদের সমাধান শিবিরে অংশগ্রহণ করেছেন, তাঁদের স্থানীয় এলাকায় নানান সমস্যা ও ইস্যুর টেকসই সমাধান পাওয়ার উদ্দেশ্যে। এত দ্রুত এক কোটির সীমা অতিক্রম করার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন! সাধারণ মানুষ ও বাংলার নারী-পুরুষদের এই নজিরবিহীন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাজ্যের চলমান গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক সুশাসনের সংস্কৃতিকে আরও দৃঢ় করেছে এবং নতুন প্রাণসঞ্চার করেছে।”

এই প্রকল্পককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে তিনি (Mamata Banerjee) বলেন, “সমস্ত জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক ও অন্যান্য কর্মচারী এবং স্বেচ্ছাসেবীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যাঁরা নিরলসভাবে কাজ করে চলেছেন এবং রাজ্যের প্রতিটি নাগরিকের দুয়ারে পৌঁছে দিচ্ছেন সরকারী পরিষেবা।”

[আরও পড়ুন: Trump Health: ‘প্রেসিডেন্টের কিছু হলে আমি আছি’, ট্রাম্পের উত্তরসূরি হিসেবে বার্তা ভ্যান্সের]

এদিন তিনি (Mamata Banerjee) আরও যুক্ত করেছেন, “আমি বাংলার প্রতিটি মানুষকে ধন্যবাদ জানাই, যাঁরা আমাদের উপর ভরসা রেখেছেন এবং আমাদের অঙ্গীকারকে বিশ্বাস করেছেন। আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বাংলার প্রতিটি মানুষের কাছে তাঁদের প্রাপ্য সরকারী সুবিধা পৌঁছে দেওয়ার জন্য। পাশাপাশি, আমি নিশ্চিত করছি যে আপনাদের সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান দিতে এবং আরও দায়িত্ব কাঁধে তুলে নিতে আমাদের মা-মাটি-মানুষ সরকার সবসময় আছে, এবং আগামী দিনেও থাকবে।”

Related Articles