আন্তর্জাতিক

অতিবামপন্থী গোষ্ঠী অ্যান্টিফাকে জঙ্গি সংগঠন ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক রাজনৈতিক মহল বা বিশ্লেষকদের মতে দক্ষিণপন্থী নেতা চার্লি কার্কের হত্যার পর বামপন্থীদের কোমর ভাঙতে উঠেপড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্প।

Truth Of Bengal: ফের বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বলা ভালো, বিস্ফোরক ঘোষণা করলেন রিপাবলিকান নেতা। অতিবামপন্থী গোষ্ঠী ‘অ্যান্টিফা’কে জঙ্গি সংগঠনের তকমা দিলেন তিনি। এখানেই শেষ নয়, আরও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এখানেই শেষ নয়, এই জঙ্গি সংগঠনকে যে বা যারা, আর্থিকভাবে সাহায্য করছেন, তাঁদের বিরুদ্ধেও তদন্ত শুরু করার প্রস্তাব দিয়েছেন তিনি।(Donald Trump)

বৃহস্পতিবার সকালে ‘ট্রুথ সোশ্যাল’ থেকে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এই বিষয়ে পোস্ট করেন। তিনি লেখেন, “আমি দেশের সকল দেশপ্রেমিকদের উদ্দেশ্যে জানাচ্ছি যে অ্যান্টিফা এক বিপদজনক, অসুস্থ এবং অতিবাম বিপর্যয়। এক বড় জঙ্গিগোষ্ঠী হিসেবে আমি এটিকে ঘোষণা করছি।” এরপরই হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “তাঁদের বিরুদ্ধেও পূর্ণ তদন্তের প্রস্তাব দিচ্ছি যাঁরা অ্যান্টিফাকে আর্থিকভাবে সাহায্য করছেন।”

আরও পড়ুনঃ আদিবাসী ছাত্রী হত্যাকাণ্ডে জনতার রোষে প্রধান শিক্ষক, উত্তপ্ত রামপুরহাট

আন্তর্জাতিক রাজনৈতিক মহল বা বিশ্লেষকদের মতে দক্ষিণপন্থী নেতা চার্লি কার্কের হত্যার পর বামপন্থীদের কোমর ভাঙতে উঠেপড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াকিবহাল মহলের মতে বাম ও অতিবামেদের বিশাল চাপে রাখবেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেক্ষেত্রে আমেরিকার রাজনীতিতে একটা বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এটাও মনে করা হচ্ছে যে ট্রাম্পের এই বামপন্থীদমন অভিযান চালু হলে আমেরিকার রাস্তায় দেখা যেতে পারে প্রতিবাদীদের ঢল।(Donald Trump)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

প্রসঙ্গত, চলতি মাসের ১০ তারিখে উটার এক বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময়ে চার্লি কার্ককে লক্ষ্য করে গুলি চালান আততায়ীরা। তাঁর মৃত্যুর পর ট্রাম্প ভিডিওবার্তায় বলেন, “অতিবামেরা বছরের পর বছর চার্লির মতো দুর্দান্ত আমেরিকানদের তুলনা করে আসছে নাৎসি ও বিশ্বের সবচেয়ে বড় হত্যাকারী অপরাধীদের সঙ্গে। এগুলি বন্ধ হওয়া উচিত।” হত্যার প্রায় ৩৩ ঘণ্টা পর অভিযুক্ত টাইলার রবিনসনকে গ্রেফতার করা হয়।(Donald Trump)

Related Articles