রাজ্যের খবর

আদিবাসী ছাত্রী হত্যাকাণ্ডে জনতার রোষে প্রধান শিক্ষক, উত্তপ্ত রামপুরহাট

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, কিন্তু প্রধান শিক্ষককে উদ্ধার করতে গেলে ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায়।

Truth Of Bengal:  রামপুরহাটে আদিবাসী কিশোরী হত্যাকাণ্ডের ঘটনায় জনরোষ এবার গিয়ে পড়ল স্কুলের প্রধান শিক্ষকের উপর। বৃহস্পতিবার সকালে শ্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠের সামনে বিক্ষুব্ধ জনতা প্রধান শিক্ষক সন্দীপ সাহার উপর চড়াও হন। চলে বেধড়ক মারধর, টেনে হিঁচড়ে স্কুল চত্বর থেকে বাইরে বের করে আনা হয় তাঁকে। এই ঘটনার সময় জামাকাপড় ছিঁড়ে যায় আক্রান্ত শিক্ষকের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, কিন্তু প্রধান শিক্ষককে উদ্ধার করতে গেলে ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায়।(Rampurhat )

আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজোর রাতে জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত খেলোয়াড়

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পাল দীর্ঘদিন ধরেই অসঙ্গত আচরণ করছিলেন নাবালিকা ছাত্রীর সঙ্গে। এমনকী বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন বলে দাবি মৃতার প্রতিবেশীদের। ছাত্রী সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয় মনোজ এবং এরপরই খুনের ছক কষে, এমনটাই সন্দেহ তদন্তকারীদের। পুলিশ সূত্রে জানা গেছে, জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত শিক্ষক।(Rampurhat )

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

বিক্ষোভকারীদের দাবি, প্রধান শিক্ষক সন্দীপ সাহা মনোজ পালের স্বভাব সম্পর্কে আগে থেকেই জানতেন। তবুও কোনো ব্যবস্থা নেননি, উল্টে তাঁকে আড়াল করতেন। সময়মতো পদক্ষেপ নিলে হয়তো এই নৃশংস ঘটনা এড়ানো যেত—এই মর্মেই ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।(Rampurhat )

Related Articles