মুরিদকে টিএলপি বিক্ষোভ: এই পর্যন্ত মৃতের সংখ্যা ৫, আহত ৫০এর বেশি
স্লোগান তোলার পাশাপাশি দলীয় কর্মী ও সমর্থকরা ক্ষোভ উগরে দেন শরীফ সরকারের বিরুদ্ধে।
Truth Of Bengal: এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ‘হট টপিক’ গাজার শান্ত হওয়া। ইসরাইল রাজি হয়েছে যুদ্ধবিরতিতে হামাসের বিরুদ্ধে। তবে এর মাঝে রণক্ষেত্রের চেহারা নিল পাকিস্তানের মুরিদকে ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিলকে ঘিরে। চরম সংঘর্ষে জড়ানো বিক্ষোভকারী ও পুলিশরা সোমবার এবং এই ঘটনায় এখনও পর্যন্ত এক পুলিশ কর্মী সহ মৃত্যু হয়েছে ৫ জনের। এখানেই শেষ নয়, আহতের সংখ্যাও প্রচুর। সেই সংখ্যা ৫০ ছাড়িয়েছে বলে জানা গিয়েছে।(Gaza Protest)
সোমবার মিছিলের নেতৃত্ব দেন দলের প্রধান সাদ হুসেন রিজভি। স্লোগান তোলার পাশাপাশি দলীয় কর্মী ও সমর্থকরা ক্ষোভ উগরে দেন শরীফ সরকারের বিরুদ্ধে। অশান্তির আশঙ্কা করে শুরু থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তারপরও বিক্ষোভের তেজ সামলানো যায়নি। সংগঠনের নেতাদের অভিযোগ, পুলিশের তরফ থেকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বিক্ষোভকারীদের দমন করার উদ্দেশ্যে। জানা গিয়েছে, জখম হয়েছেন খোদ সাদ হুসেন রিজভিও। এমনকি, তাঁকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হয়েছে।(Gaza Protest)
প্রসঙ্গত, যুদ্ধবিরতির পর সকল বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে হামাসের তরফ থেকে। এরপর সোমবার মিশরের শার্ম আল শেখে শান্তি চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রনেতারা। ট্রাম্প সেই চুক্তিপত্র গোটা বিশ্বকে তুলেও দেখান। এরপরই সকলে জয়গান করা শুরু করেন মার্কিন প্রেসিডেন্টের। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেন যে ট্রাম্পের মধ্যস্থতাতেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থেমেছে এবং তিনি চান তাঁকে নোবেল দেওয়া হোক। উচ্ছ্বাসিত ট্রাম্প এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন যে তিনি আশা করছেন এবার থেকে মিলামিশা থাকবে ভারত ও পাকিস্তান। পাশাপাশি নাম না করে প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে প্রশংসা থেকে বাদ যাননি পাকিস্তানের বিতর্কিত ফিল্ড মার্শাল আসিম মুনীরও।(Gaza Protest)


