খেলা

কেন ২০০ ওভারেরও বেশি বলে করে ক্লান্ত নন বোলাররা? জানালেন ওয়াশিংটন

মঙ্গলবার ৭ উইকেটে ম্যাচ জিতে ২-০ ফলাফলে সিরিজ নিজেদের দখলে করেছে ভারত

Truth Of Bengal: প্রথম টেস্টে তাসের ঘরের মতো ভেঙে গেলেও দ্বিতীয় টেস্টে তুলনামূলকভাবে লড়াই দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ গড়িয়েছে অন্তিম দিন পর্যন্ত। মঙ্গলবার ৭ উইকেটে ম্যাচ জিতে ২-০ ফলাফলে সিরিজ নিজেদের দখলে করেছে ভারত। তবে এই ম্যাচে ২০০ ওভারেরও বেশি বোলিং করেছেন দলের বোলাররা। তবুও তাঁরা ক্লান্ত হননি। কেন হননি, এবার সেই ব্যাপারে চতুর্থ দিনের খেলা শেষে জানালেন টিম ইন্ডিয়া তরুণ তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washingtone Sundar)। তাঁর বক্তব্য, অতীত থেকে দল শিক্ষা নিয়েছে।

আরও পড়ুনঃ Gold Price: ২৪ ক্যারেট সোনার দাম এখন কত জানেন? উৎসবের মরসুমে গয়না কিনতে গিয়ে পকেটে টান মধ্যবিত্তের

ওয়াশিংটন সুন্দর বলেন, “পাঁচ দিন খেলতে কেমন লাগে ইংল্যান্ড সিরিজের পর তা আমরা বুঝে গিয়েছি। ওখানেও আমরা প্রায় প্রতিটা ম্যাচেই ১৮০-২০০ ওভার বল করেছি। তাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নয় ব্যাপারটা। তবে এটা ঠিক যে নিজেদের ফিট এবং ফর্মের টপে থাকতে হবে। এটা অত্যন্ত প্রয়োজন টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে। আপনাকে এটা ধরেই চলতে হবে যে সমস্ত ম্যাচ কোন অন্তিম দিন পর্যন্ত গড়াবে এবং সেরাটা দিতে হবে আপনাকে। ম্যাচটা চারদিনে শেষ হয়ে যাক আপনারা অনেকেই চেয়েছিলেন। সেই চেষ্টাও করেছিল যশস্বী। অন্য কোনও ম্যাচ হলে হয়তো আমরা চারদিনেই শেষ করে ফেলতাম। এটাতেই হল না।” (Washingtone Sundar)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

যদিও দেরিতে জয় পাওয়া নিয়ে দিল্লির পিচকেই দায়ী করেছেন ওয়াশিংটন। তিনি বলেন, “আমরা কোনও ধরনের বাউন্স পাইনি। সেভাবে বলও ঘোরেনি। তবে এটাই স্বাভাবিক যে বিভিন্ন মাঠের বিভিন্ন চরিত্র হবে। এটাই মাহাত্ম্য টেস্ট ক্রিকেটের। ঘরের মাঠে হোক কি বিদেশের মাঠ, আমরা বেড়ে উঠেছি বহু ধরনের পরিবেশে খেলে। নিজেদের দক্ষতার সেরাটা বার করে আনতে আমাদের সবটাই সাহায্য করেছে।” (Washingtone Sundar)

Related Articles