Jerusalem: জেরুজালেমে জঙ্গি হামলা, নিহত ৬
তাই ইচ্ছাকৃতভাবেই জঙ্গিরা সেই জায়গাটি বেছে নিয়েছিল বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা।
Truth Of Bengal: ফের ভয়াবহ জঙ্গি হামলা, এবার ইজরায়েলের রাজধানী জেরুজালেম। সোমবার জঙ্গিদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ১৫ জন। এই ঘটনায় আতঙ্কের পরিস্থিতি জেরুজালেম শহরে।(Jerusalem)
[আরও পড়ুনঃ পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, বাড়ছে মৃতের সংখ্যা]
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ পূর্ব জেরুজালেমের ইগাল ইয়াদিন স্ট্রিটের রামোট জংশনের কাছে একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুই জঙ্গি। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় মুহূর্তেই লুটিয়ে পড়েন বাসের ৬ যাত্রী। ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। এরপরই সোখানে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। তবে পুলিশ সূত্রে খবর, দুই জঙ্গিকেই খতম করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।(Jerusalem)
FB POST: https://www.facebook.com/truthofbengal
জেরুজালেমের (Jerusalem) ইগাল ইয়াদিন স্ট্রিটের রামোট জংশন অন্যতম ব্যস্ত একটি এলাকা। তাই ইচ্ছাকৃতভাবেই জঙ্গিরা সেই জায়গাটি বেছে নিয়েছিল বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই দুই জঙ্গিকে খতম করা হয়েছে। তদন্তকারীদের দাবি, এই হামলার নেপথ্যে প্যালেস্তাইনের হাত রয়েছে।


