কলকাতারাজ্যের খবর

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান! তৃণমূল ছাত্র পরিষদের সদস্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সংগঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

Truth Of Bengal: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মানজনক মন্তব্য করার অপরাধে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এ. বি. সোয়েল-কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে চাঁচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটও ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সংগঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মানজনক মন্তব্য করার অপরাধে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এ. বি. সোয়েল-কে সংগঠন থেকে বহিষ্কার করা হল। একই সঙ্গে চাঁচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটও ভেঙে দেওয়া হল। আমরা সর্বদা দেশের মহামনীষী, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধাশীল। সংগঠনের নীতি ও মূল্যবোধের পরিপন্থী কোনো কাজকে কখনোই বরদাস্ত করা হবে না। পাশাপাশি বাংলার স্বার্থবিরোধী ও বিজেপির বিদ্বেষমূলক রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, ওই ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজনীতি শুরু করেছে বিরোধীরা। বিজেপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। ঘটনা ঘটার কয়েক ঘণ্টার মধ্যে কড়া অবস্থান নিল তৃণমূল ছাত্র পরিষদ। সেই সঙ্গে সংগঠনের নেতৃত্বের উদ্দেশ্যে করা বার্তা সংগঠন বিরোধী কাজ করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

Related Articles