পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, বাড়ছে মৃতের সংখ্যা
এদিকে, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগও দাবি করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
Truth Of Bengal: তুমুল রণক্ষেত্র পরিস্থিতি নেপালে। এদিন সংসদ ভবনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। এই বিক্ষোভের মাঝে মৃত্যু হয়েছে অন্তত ২০ জন, আরও বাড়তে পারে বলে আশঙ্কা। উত্তপ্ত পরিস্থিতির মাঝেই পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাক।
Nepal Home Minister Ramesh Lekhak has resigned. After today’s cabinet meeting, he submitted his resignation to Prime Minister KP Sharma Oli. This was after 19 people were killed in protest against social media ban. #Nepalprotest pic.twitter.com/QoEXqTldW8
— Saurabh Sharma (@saurabhsherry) September 8, 2025
সম্প্রতি ফেসবুক, ইউটিউব, এক্স সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধের পর থেকেই প্রতিবাদ শুরু হয়েছিল কাঠমান্ডুতে। সোমবার সকাল থেকে সংসদ ভবনের সামনে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখান। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এ ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত আসে। এদিকে, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগও দাবি করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
Nepal’s Home Minister Ramesh Lekhak steps down, taking responsibility for the tragic loss of 20 students and injuries to over 250 during protests. A move for accountability in a tense moment. #Nepal #Protests #Accountability pic.twitter.com/Jo4gmf6NJA
— ceanmedia (@ceanmedia) September 8, 2025






