আন্তর্জাতিক
Trending

বড় ঘোষণা, কোম্পানি ছাড়লে মিলবে ৯মাসের পুরো মাইনে!

If you leave the company, you will get 9 months of mine!

The Truth Of Bengal : বিশ্বজোড়া সুনাম অর্জনকারী ম্যাকিনসে এবার বড়সড় ঘোষণা করল। স্বেচ্ছায় যাঁরা চাকরি ছেড়ে দেবেন তাঁদের পুরো ৯মাসের বেতন দেওয়া হবে। স্বেচ্ছা অবসরের জন্য এই অফার দিল ম্যানেজমেন্ট কনসাল্টিং সংস্থা।

ব্রিটিশ সংবাদমাধ্যমের মতে, আসলে যারা নতুন কাজ খুঁজেছেন তাদের এই সুযোগ দেওয়া হচ্ছে। কোম্পানি মনে করছে, ৯মাস সময় পেলে চাকরি ছেড়ে যাওয়া যেকোনও কর্মী অন্যত্র কাজের সুযোগ পেয়ে যাবেন।

এই ম্যানেজমেন্ট সংস্থার অভিজ্ঞ কর্ণধারদের আরও অভিমত,৯মাস পর্যাপ্ত সময় পেলে কর্মচারীরা নতুন কাজের উপযোগী হয়ে ওঠার সবরকম সুবিধা পেয়ে যাবে।পুরো মাইনে পেলে দক্ষ-যোগ্য কর্মচারীদের পরিবারও এই সময়ে কোনও ডামাডোলের মধ্যে পড়বেন না বলেও মনে করছে ম্যানেজমেন্টের এই নামী সংস্থা।

 

FREE ACCESS 

Related Articles