Tariff Threat: ট্রাম্পের হুঁশিয়ারি: ব্রিকস সদস্য হলে ১০% অতিরিক্ত শুল্ক, নড়েচড়ে বসল নয়াদিল্লি!
Truth Of Bengal: ব্রিকস সদস্যদের বড় হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রিপাবলিকান নেতার তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে তাদের উপর অতিরিক্ত কর চাপানো হবে(Tariff Threat)। এখানেই শেষ নয়, তিনি এটাও জানিয়ে দেন যে কোনভাবেই পাল্টানো হবে না এই নীতি এবং দেওয়া হবে না কোন ছাড়। ট্রাম্পের এই হুঁশিয়ারি বেশ চিন্তা বাড়িয়েছে নয়াদিল্লির।
[আরও পড়ুনঃ TMCP Scandal: ইউনিয়ন রুমে মদ্যপান টিএমসিপি সভাপতির, সঙ্গে মহিলা! বিজেপির পোস্ট করা ভিডিয়োয় শোরগোল]
এই মুহূর্তে ব্রাজিলে জোরকদমে চলছে ব্রিকস সামিট। সেখানে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও(Tariff Threat)। গত শনিবার তিনি পৌঁছেন সেই দেশে। রবিবার, তাঁকে ভাষণও দিতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’ থেকে বিস্ফোরক ঘোষণা করেন ট্রাম্প। বলতে গেলে, সদস্যদের সরাসরি হুমকি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বেশ ভালো করেই বুঝিয়ে দেন যে এর ফল ভালো হবে না।
FB POST: https://www.facebook.com/truthofbengal
কি লিখেছেন ট্রাম্প? তিনি লেখেন, “ব্রিকসের যা নীতি তা আমেরিকার বিরুদ্ধে(Tariff Threat)। যেই দেশ এর সঙ্গে যুক্ত থাকবে, তাদের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপানো হবে। কোনভাবেই এই নীতি পাল্টানো হবে না আর কোন ছাড়ও দেওয়া হবে না। অনেক ধন্যবাদ সকলকে।” এমন পরিস্থিতিতে চাপে পড়ল নয়াদিল্লি। এবার দেখার বিষয় যে কেন্দ্রের তরফ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কি সিদ্ধান্ত নেওয়া হয়।






