জাপান সফরে ট্রাম্পের অস্বাভাবিক আচরণ, ভাইরাল ভিডিয়ো
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেনাদের স্যালুট করতে হাত ওপরে তুললেন ট্রাম্প, আবার হাত নামিয়ে নিলেন।
Truth Of Bengal: ডোনাল্ড ট্রাম্পের আচরণ ক্রমশই অদ্ভুত হয়ে উঠছে। সম্প্রতি জাপান সফরে গার্ড অফ অনারের সময় মার্কিন প্রেসিডেন্টের অস্বাভাবিক আচরণের ছবি ইন্টারনেটের দুনিয়ায় ঘুরছে ভাইরাল ভিডিয়ো হিসাবে। আমেরিকার প্রেসিডেন্টকে গার্ড অফ অনার দেওয়ার সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেনাদের স্যালুট করতে হাত ওপরে তুললেন ট্রাম্প, আবার হাত নামিয়ে নিলেন। আগাগোড়াই সেই অস্বাভাবিক আচরণ নিয়ে সমালোচনার ঝড় নেটদুনিয়ায়।
trump wanders off mentally & physically at the Review of the Japanese Honor Guard
He couldn’t even navigate a small room
And MAGA @POTUS @GOP complained about Biden
F-OFF #VoteBlue to #RemoveTrumpNow #TumpShutdown #ArgentinaBeef #TrumpTariffs #Soybeans pic.twitter.com/VU5Gpq0lWJ— #DumpTrumpAgain (@JCTrevino9) October 28, 2025
ইতিমধ্যেই ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, জাপানের প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রেসিডেন্ট হাঁটছেন। তাকাইচি থামার ইঙ্গিত দিলেন ট্রাম্পকে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তা খেয়াল না করে হেঁটে চলে গেলেন। সেই সময় তাঁকে যথেষ্ট অন্যমনস্ক মনে হচ্ছিল। ট্রাম্প যখন হেঁটে চলে যাচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রী তাকাইচি প্রোটোকল অনুযায়ী থামলেন এবং অবাক হয়ে তাকালেন তাঁর দিকে। তিনি সম্ভবত বুঝতে পারছিলেন না পরিস্থিতিটা। এর পর ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, পিছিয়ে থাকা জাপানের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে একটু দ্রুত হেঁটে গেলেন। কিছুক্ষণ পরে একজন গার্ড ট্রাম্পকে ইশারা করে মঞ্চে পৌঁছনোর জন্য তাঁকে কোন দিকে যেতে হবে, তা দেখিয়ে দিলেন। কিন্তু সেটাও লক্ষ্যই করলেন না মার্কিন প্রেসিডেন্ট।
ওই ভিডিয়োতে আরও দেখা যাচ্ছে, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি ট্রাম্পকে আবার পথ দেখিয়ে দেন। এর পরই ট্রাম্প ঠিকঠাকভাবে তাকাইচিকে অনুসরণ করে মঞ্চে পৌঁছে যান। ওই মঞ্চে দুই রাষ্ট্রপ্রধানকে তাঁদের দেশের জাতীয় সঙ্গীত বাজানোর আগে দাঁড়াতে হয়।
আন্তর্জাতিক মহলের ধারণা, প্রায় আশি বছর ছুঁতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প কিছুদিন ধরেই অসংলগ্ন আচরণ করেছেন বারবার। তার জন্য তিনি সমাজমাধ্যমেও সমালোচিত হয়েছেন। কয়েকদিন আগেই তিনি উল্লেখ করেছে, ভারত নাকি এমন এক দেশ যেখানে প্রতি বছর একজন করে নতুন প্রধানমন্ত্রী আসেন। তাঁর আচরণ ও কথায় বিভ্রান্তি ক্রমশ বাড়ছে বলে বিভিন্ন মহলের দাবি। সম্প্রতি ভাইরাল হওয়া জাপান সফরের ভিডিয়ো সেই ধারণাকে আরও একবার উস্কে দিল।






