Court Relief: রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্দেশ খারিজ আদালতের, স্বস্তি শান্তনুর
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: আইনি লড়াইয়ে স্বস্তি শাসকদল তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা শান্তনু সেনের। বিদেশি ডিগ্রি বাতিল মামলায় সোমবার বড় রায় দিল কলকাতা হাই কোর্ট(Court Relief)। তাদের তরফ থেকে খারিজ করে দেওয়া হলো রাজ্য মেডিকেল কাউন্সিলের দেওয়া নির্দেশ। কি যুক্তিতে তা খারিজ করে দেওয়া হয়, সেটা অবশ্যই জানিয়ে দিয়েছে আদালত। তবে এর সঙ্গে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আবারো যদি আইনি পদক্ষেপ নিতে চায় কাউন্সিল, তাহলে তাদের সেটা করার অধিকার রয়েছে।
[আরও পড়ুনঃ Tariff Threat: ট্রাম্পের হুঁশিয়ারি: ব্রিকস সদস্য হলে ১০% অতিরিক্ত শুল্ক, নড়েচড়ে বসল নয়াদিল্লি!]
সম্প্রতি, রেজিস্ট্রেশন ছাড়া ‘এফআরসিপি গ্লাসগো’ নামের বিদেশি ডিগ্রি ব্যবহার করার অভিযোগ তুলে নোটিশ দেওয়া হয় শান্তনু সেনকে(Court Relief)। তাঁকে তলব করার পর তাঁর দু’বছরের জন্য তাঁর রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়। এরপরই আদালতের দ্বারস্থ হন তিনি এবং মামলা দায়ের করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবং তিনি চুপ থাকবেন না। যদিও এর সঙ্গে ঘাসফুল শিবিরের নেতা এটাও জানান যে দলের সঙ্গে এই প্রসঙ্গে কি কথা হয়েছে, তা তিনি প্রকাশ্যে আনবেন না।
FB POST: https://www.facebook.com/truthofbengal
সোমবার ছিল মামলার শুনানি। আদালতের রায় যায় শান্তনু সেনের পক্ষে(Court Relief)। কোর্টের পর্যবেক্ষণ, “কি কারনে শান্তনু সেনকে সাসপেন্ড করা হয়েছে, সেটা উল্লেখ করা হয়নি। এছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগটা কি সেটাও জানানো হয়নি।” এর পরিপ্রেক্ষিতে আদালতের বক্তব্য, “শান্তনু সেনকে লেটার হেডে পরিচয় দিতে হবে ডিপ্লোমা ফেলোশিপ হিসেবে। কিন্তু যদি রাজ্য মেডিকেল কাউন্সিলের মনে হয় যে তারা ফের আইনি লড়াইতে নামবে, তাহলে তারা সেটা করতে পারবে।” এবার দেখার বিষয় যে এই মামলার জল কতদূর গড়ায়। জয় শেষ পর্যন্ত কার হয়, সেটাই এখন দেখার।






