আন্তর্জাতিক

Russia Earthquake: ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর কামচাটকায় জ্বলে উঠল ইউরেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ক্ল্যুচেভস্কয়

রাশিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৯৫২ সালের পর এই প্রথম এত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হলো কামচাটকা অঞ্চলে।

Truth of Bengal: ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি রাশিয়ার প্রত্যন্ত কামচাটকা উপদ্বীপ। বুধবার গভীর রাতে সেখানে আঘাত হানে ৮.৮ মাত্রার একটি ভূমিকম্প। তার কিছু ঘণ্টার মধ্যেই জ্বলে ওঠে ইউরেশিয়ার সর্বোচ্চ ও সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি—ক্ল্যুচেভস্কয় (Klyuchevskoy Volcano)। ভূমিকম্পের তীব্রতায় প্যাসিফিক মহাসাগর জুড়ে ছড়িয়ে পড়ে সুনামি সতর্কতা (Russia Earthquake)।

রাশিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৯৫২ সালের পর এই প্রথম এত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হলো কামচাটকা অঞ্চলে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮। এর উৎপত্তি হয়েছিল উপকূলের খুব কাছে, ভূমি পৃষ্ঠ থেকে মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে। উপকূলবর্তী পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি (Petropavlovsk-Kamchatsky) শহরের দক্ষিণ-পূর্বে প্রায় ১১৯ কিলোমিটার দূরে ছিল এই ভূকম্পনের উপকেন্দ্র। শহরটির জনসংখ্যা প্রায় ১,৬০,০০০ (Russia Earthquake)।

আরও পড়ুন: Bangladesh Security: ‘পরিস্থিতি সব কিছু নিয়ন্ত্রণে’- মন্তব্য মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর

এই ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই হঠাৎ সক্রিয় হয়ে ওঠে ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরি। রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর ইউনাইটেড জিওফিজিক্যাল সার্ভিস জানিয়েছে, আগ্নেয়গিরিটির পশ্চিম ঢাল বেয়ে জ্বলন্ত লাভা নেমে আসতে দেখা গেছে। বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এবং আগ্নেয়গিরির উপরের আকাশে ছড়িয়ে পড়েছে তীব্র উজ্জ্বল আগুনের আলো। অনেক মাইল দূর থেকেও এই আলো দৃশ্যমান হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এক বিবৃতিতে রাশিয়ার ভূবিজ্ঞান গবেষণা সংস্থা জানিয়েছে— “আগ্নেয়গিরির পশ্চিম ঢালে জ্বলন্ত লাভা নামতে দেখা গেছে। আগ্নেয়গিরির মাথার উপর দিক থেকে প্রচণ্ড আলো ছড়িয়ে পড়ছে, সঙ্গে বিস্ফোরণের শব্দ (Russia Earthquake)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

বিজ্ঞানীদের মতে, এই ধরনের ভূমিকম্প ও আগ্নেয়গিরির পরপর অগ্নুৎপাত কামচাটকার মতো ভূতাত্ত্বিকভাবে অস্থির অঞ্চলে খুব একটা অস্বাভাবিক নয়। কারণ এই অঞ্চলটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এর অন্তর্ভুক্ত, যেখানে প্রাকৃতিক দুর্যোগ প্রায়শই ঘটে থাকে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বিজ্ঞানীরা এখনও পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন, যাতে আরও কোনও বিপদ হলে তা আগেভাগে আঁচ করতে পারেন (Russia Earthquake)।

Related Articles