Peace Push: “দুজনের নেতৃত্ব প্রশংসনীয়” ট্রাম্প-পুতিন বৈঠক সমর্থন ভারতের
India welcomes the Trump-Putin summit in Alaska, praising their leadership in pursuing diplomacy; the MEA emphasized dialogue as the path to ending the Ukraine conflict.
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি: দেখতে দেখতে শেষ হয়ে গেছে আলাস্কাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের, রাশিয়া-ইউক্রেন সংঘাত থামানো নিয়ে, বৈঠক। যদিও ট্রাম্প বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন যে সমস্যার সমাধান হয়নি তবে তা হওয়ার সম্ভাবনা রয়েছে(Peace Push)। অন্যদিকে, পুতিনের তরফ থেকেও জানানো হয়েছে যে বৈঠক ভালো হয়েছে। পাশাপাশি, তৎকালীন বাইডেন প্রশাসনকেও যুদ্ধের জন্য তিনি দায়ী করেন।
[আরও পড়ুনঃ রিষড়ায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় খেলা দিবস উদ্যাপন, মাঠে প্রাক্তন ফুটবল তারকারা]
এবার এই বৈঠক প্রসঙ্গে নিজেদের অবস্থান জানালো ভারত। বিদেশ মন্ত্রকে তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয় এই বৈঠক নিয়ে(Peace Push)। তাতে বলা হয়েছে, “এই আলোচনাকে ভারতের তরফ থেকে স্বাগত। শান্তির উদ্দেশ্যে দুজনের নেতৃত্ব খুবই প্রশংসা করার মতো। সমাধানের রাস্তা একমাত্র আলোচনা ও কূটনীতির মাধ্যমেই তৈরি হতে পারে। গোটা বিশ্ব এই সংঘাতের অবসান দেখতে চায়।”
FB POST:https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের জেরে সমস্যায় পড়তে হয়েছিল ভারতকে। রাশিয়া থেকে তেল কেনার জন্য শুল্কের হার দ্বিগুণ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প(Peace Push)। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে দেশের মৎস্যজীবী, কৃষক ও পশুপালকদের স্বার্থের সঙ্গে কোনরকমেই আপোষ করা হবে না এবং এর জন্য যদি বড় মাশুল দিতে হয়, তার জন্যও প্রস্তুত ভারত। এবার দেখার বিষয় কত তাড়াতাড়ি এই যুদ্ধ থামে।





