রাজ্যের খবর

Jangalmahal: ঝাড়গ্রামে পুলিশের মানবিক স্পর্শ, “জঙ্গলমহলে পুলিশ ‘সহায়’–পরিকল্পনা

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইল থানার ওসি নীলমাধব দোলাইসহ থানার অন্যান্য অফিসাররা

Truth of Bengal: জঙ্গলমহলে (Jangalmahal) ফের সামনে এল পুলিশের মানবিক উদ্যোগ। মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজকে সচেতন করে তুলতে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। তারই অংশ হিসেবে সাঁকরাইল থানার উদ্যোগে ‘সহায়’ প্রকল্পের মাধ্যমে লাউদহ গ্রাম পঞ্চায়েতের মুজরা গ্রামে দুঃস্থ ও প্রান্তিক মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইল থানার ওসি নীলমাধব দোলাইসহ থানার অন্যান্য অফিসাররা। কর্মসূচির শুরুতেই থানার পক্ষ থেকে গ্রামবাসীদের হাতে মশারি তুলে দেওয়া হয়।

[আরও পড়ুনঃ Peace Push: “দুজনের নেতৃত্ব প্রশংসনীয়” ট্রাম্প-পুতিন বৈঠক সমর্থন ভারতের]

স্থানীয়দের বক্তব্য, গ্রামে মশার প্রকোপ যথেষ্ট বেশি। বিশেষত বর্ষাকালে ম্যালেরিয়া, ডেঙ্গির মতো রোগ ছড়িয়ে পড়ে। তাই পুলিশের দেওয়া এই মশারি তাঁদের কাছে খুবই কার্যকরী হবে। তবে কর্মসূচি শুধু মশারি বিতরণেই সীমাবদ্ধ ছিল না। গ্রামবাসীদের সামনে গুরুত্বপূর্ণ সচেতনতামূলক বক্তব্যও তুলে ধরেন থানার ওসি নীলমাধব দোলাই। তিনি ব্যাংক সংক্রান্ত প্রতারণা থেকে বাঁচতে বিশেষ বার্তা দেন। তাঁর কথায়, “আজকাল অনেকেই অচেনা নম্বর থেকে ফোন করে ব্যাংকের নামে ব্যক্তিগত তথ্য চেয়ে নেয়। কেউ যদি ওই তথ্য শেয়ার করেন, তবে মুহূর্তের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। তাই মনে রাখতে হবে— ব্যাংক কোনো গ্রাহকের কাছ থেকে ফোনে কখনোই ব্যক্তিগত তথ্য বা অ্যাকাউন্টের ডিটেলস চায় না। প্রয়োজনে নোটিশ পাঠানো হয় বা সরাসরি ব্যাংকে ডেকে নেওয়া হয়।” (Jangalmahal)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশকে তাঁরা সবসময় কেবল আইন প্রয়োগকারী শক্তি হিসেবেই চিনতেন। কিন্তু এই ধরনের মানবিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে পুলিশ তাঁদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছে। গ্রামের বৃদ্ধা রেণু সোরেন বলেন, “পুলিশ আজ আমাদের হাতে শুধু মশারি দেয়নি, আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা অনেক সময়েই অচেনা ফোনে বিভ্রান্ত হয়ে যাই। আজ ওসি সাহেব যেভাবে সব কিছু বুঝিয়ে দিলেন, তা সত্যিই আমাদের কাজে আসবে।” ঝাড়গ্রাম জেলা পুলিশের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন গ্রামবাসীরা।(Jangalmahal)

Related Articles