আন্তর্জাতিক

Trump Putin: ‘সমাধানের চেষ্টা আন্তরিক’, পুতিনের মুখে ট্রাম্পের প্রশংসা

বৈঠকের আগে বৃহস্পতিবার ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে পুতিন ট্রাম্পের প্রশংসা করেছেন।

Truth of Bengal: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে আলাসকায় শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক। বৈঠককে ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।বৈঠকের আগে বৃহস্পতিবার ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে পুতিন ট্রাম্পের প্রশংসা করেছেন। তিনি বলেন, ট্রাম্পের টিম উদ্যমী এবং আন্তরিক প্রচেষ্টা করছে শত্রুতা বন্ধ করার জন্য। সকল পক্ষের স্বার্থ বিবেচনা করে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে (Trump Putin)।”

আরও পড়ুনঃ “আমরা সমাধান করেছি…”, ফের ভারত-পাক যুদ্ধবিরতির কৃতিত্বতের দাবি ট্রাম্পের

প্রসঙ্গত, তিন বছর অতিক্রান্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। এই সময়ে অসংখ্য সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন, পাশাপাশি দুই দেশের সেনাও নিহত হয়েছে। যুদ্ধের কারণে বহু বাড়ি ও কারখানাও ধ্বংস হয়েছে। এমন পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ট্রাম্প সক্রিয়ভাবে সংঘাতে হস্তক্ষেপ করে শান্তি আনার চেষ্টা করছেন। সূত্রের খবর, তিনি এমনও পদক্ষেপ নিয়েছেন যাতে ভারত রাশিয়ার তেল ক্রয় করতে না পারে, যার জন্য শুল্ক বৃদ্ধি করে চাপ সৃষ্টি করা হয়েছে (Trump Putin)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

শেষ পর্যন্ত, পুতিন ও ট্রাম্প আলাসকায় বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠক অনুষ্ঠিত হবে শুক্রবার, ১৫ আগস্ট। বৈঠকের আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন যে, শান্তি চুক্তিতে যদি পুতিন সম্মতি না দেন, তবে মস্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে (Trump Putin)।

Related Articles