আন্তর্জাতিক

Israel Iran War: ট্রাম্পের দাবি উড়িয়ে একে অপরকে হামলা ইরান-ইসরাইলের

মঙ্গলবার ভোর থেকেই চলছে দু'পক্ষের মধ্যে ক্ষেপণাস্ত্র লড়াই। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে সংঘর্ষবিরতির সম্ভাবনা এই মুহূর্তে নেই বলে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল।

Truth of Bengal: ট্রাম্পের দাবি হলো না সত্যি! কোনভাবেই সংঘর্ষবিরতির চিহ্ন দেখা যাচ্ছে না ইসরাইল ও ইরানের মধ্যে। দুই দেশই একে অপরকে আক্রমণ ও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে। মঙ্গলবার ভোর থেকেই চলছে দু’পক্ষের মধ্যে ক্ষেপণাস্ত্র লড়াই। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে সংঘর্ষবিরতির সম্ভাবনা এই মুহূর্তে নেই বলে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল। বলা ভালো, বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে (Israel Iran War)।

ইসরাইল-ইরান যুদ্ধে রবিবার ট্রাম্পের সেনা ঢোকার পর এই সংঘর্ষ নেয় অন্য মোড়। হোয়াইট হাউস থেকে ইরানকে হুঁশিয়ারি দিলেও ইরান তাতে বিন্দুমাত্র দমেনি। পাল্টা আক্রমণের ঝাঁঝ আরো বাড়িয়েছে। হামলা চালিয়েছে সিরিয়া, ইরাক ও কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে। খামিনেইর তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে কোন হেনস্তা ইরান বরদাস্ত করবে না বা সেগুলির সামনে মাথা নোয়াবে না। অন্যদিকে, ট্রাম্পের বক্তব্য, হামলায় আমেরিকান নাগরিকদের ক্ষতি হয়নি (Israel Iran War)।

আরও পড়ুনঃ AI X-Ray Bengal: দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামে চালু এআই প্রযুক্তি নির্ভর দুয়ারে এক্স রে প্রকল্প

তবে মঙ্গলবার ভোররাতে হঠাৎ নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ থেকে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতিতে আসার কথা ঘোষণা করেন ট্রাম্প। কিভাবে তা হবে সেটাও জানান তিনি। যদিও ইরান তা পুরোপুরি অস্বীকার করেছে। সেই দেশের বিদেশমন্ত্রীর তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এখনো পর্যন্ত এই বিষয়ে কোন চুক্তি হয়নি ইসরাইলের সঙ্গে। পাশাপাশি, তিনি এটাও জানান ঠিক কোন শর্তে হামলা বন্ধ হবে নেতানিয়াহুর দেশের উপর (Israel Iran War)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এরই মাঝে ট্রাম্পের দাবি ভুল প্রমাণিত করল দুই দেশ। মঙ্গলবার তেহরানের মধ্যাঞ্চলে আকাশে মিসাইল ছোড়া হয় ইসরাইলের তরফ থেকে। অন্যদিকে, নেতানিয়াহুদের উত্তর ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় বাজে সাইরেন। বেয়ারশেবাতে মিসাইল আছড়ে পড়ায় মৃত্যু হয়েছে তিনজনের। পাশাপাশি, আহতের সংখ্যাও প্রচুর। ইসরাইলি সেনাবাহিনীদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় আশ্রয় নেওয়ার। এবার দেখার বিষয় এই যুদ্ধের পর্ব কোনদিকে যায়। কবে যুদ্ধবিরতি লাগে, সেটাই দেখার (Israel Iran War)।

Related Articles