রাজ্যের খবর

kaliaganj: কালীগঞ্জে বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যুর ঘটনায় গ্রেফতার চার

জানা যায় ওই এলাকাতে নির্বাচনের আগে থেকেই চাপা উত্তেজনা চলছিল।

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: সোমবার কালীগঞ্জে ( kaliaganj) উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর বোমার আঘাতে মৃত্যু হয় এক নাবালিকার। সেই ঘটনার তদন্ত নেমে চারজনকে গ্রেফতার করলো পুলিশ। মঙ্গলবার ধৃতদের কৃষ্ণনগর আদালতে তোলা হয়। সোমবার ছিল কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা।

বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার হয়ে যায় ওই কেন্দ্রে পুনরায় তৃণমূল জয় লাভ করছে। আর গণনা শেষ হওয়ার আগেই বিভিন্ন জায়গায় দেখা যায় তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস। কোথাও সবুজ আবির খেলছে তৃণমূল কর্মীরা আবার কোথাও চকলেট ফাটাচ্ছে। এরপরই হঠাৎ খবর পাওয়া যায় কালীগঞ্জ থানার অন্তর্গত বড় চাঁদ ঘর মোলান্দি এলাকায় বোমার আঘাতে এক নাবালিকার মৃত্যু হয়। ওই নাবালিকার নাম তামান্না খাতুন। বয়স আনুমানিক ১০ বছর। ওই নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী। (kaliaganj)

[আরও পড়ুনঃ Pant Punished: আম্পায়ারের সঙ্গে ‘তর্ক’-এর জের, আইসিসি শাস্তি দিল পন্থকে]

জানা যায় ওই এলাকাতে নির্বাচনের আগে থেকেই চাপা উত্তেজনা চলছিল। সেখানকার সিপিএম সমর্থিত একাধিক পরিবার এ বিষয়ে প্রশাসনকে জানিয়েছিল। কিন্তু ভোট গণনার শেষ লগ্নের সময় ওই এলাকায় বোমা বিস্ফোরণ হওয়ার পর ঘটনাস্থলেই নাবালিকার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী এবং উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

সোমবারই পুলিশ তদন্ত নেমে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। মঙ্গলবার প্রশাসনের তরফে জানানো হয় এই ঘটনায় তদন্তে নেমে মোট চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তরা ওই এলাকারি বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্তদের নাম, আনোয়ার শেখ, মনুয়ার শেখ, কালু শেখ এবং আদার শেখ। মঙ্গলবার ধৃতদের কৃষ্ণনগর আদালতে তোলা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য অনুরোধ জানাবে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় এলাকায় রয়েছে বিশাল পুলিশ মোতায়েন।

Related Articles