প্রযুক্তি

AI X-Ray Bengal: দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামে চালু এআই প্রযুক্তি নির্ভর দুয়ারে এক্স রে প্রকল্প

দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামে চালু করা হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর দুয়ারে এক্স রে প্রকল্প।

Truth of Bengal: দুয়ারে আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে পৌঁছে দিতে নয়া উদ্যোগ নিল রাজ্যর স্বাস্থ্য দফতর। দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামে চালু করা হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর দুয়ারে এক্স রে প্রকল্প। ন্যাশনাল টিউবারকুলোসিসে এলিমিনেশন প্রোগ্রামের অধীনে এই ‘দুয়ারে এক্স রে প্রকল্প’ চালু করার পরিকল্পনা করেছে রাজ্যর স্বাস্থ্য দফতর। ধাপে ধাপে সব জেলায় এই প্রকল্প চালু হলেও প্রাথমিক ভাবে দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামে চালু করা হয়েছে (AI X-Ray Bengal)।

আরও পড়ুনঃ Paschim Medinipur: মাকে মেয়ের সঙ্গে দেখা করতে বাধা ! আশ্রমে দেহ ব্যবসা সহ কুকর্মের অভিযোগ

এআই প্রযুক্তি নির্ভর ১৪টি পোর্টেবল এক্স রে যন্ত্র পাঠানো হয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। দক্ষিণ ২৪ পরগনায় ৮টি আর ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় ৬টি পোর্টেবল এক্স রে যন্ত্র পাঠানো হয়েছে। চার্জ দেওয়ার পর পোর্টেবল এক্স রে যন্ত্রের সাহায্যে কমপক্ষে ২০০টি এক্স রে করা সম্ভব। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও স্বাস্থ্য শিবিরে আসা রোগীদের সহজে এক্স রে করা সম্ভব এই পোর্টেবল এক্স রে যন্ত্রর সাহায্যে। এদিকে, রাজ্য স্বাস্থ্য দফতর সেকেন্ডারি লেভেল হাসপাতালের ওপিডি বা বর্হিবিভাগকে স্মার্ট ওপিডিতে পরিণত করার পরিকল্পনা করেছে (AI X-Ray Bengal)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এরমধ্যে রয়েছে ১৪টি জেলা হাসপাতাল, ৩৪টি মহকুমা হাসপাতাল ও ২৭টি স্টেট জেনারেল হাসপাতাল। স্মার্ট ওপিডিতে রোগী ও রোগীর পরিজনের হয়রানি কমাতে একই ভবনে থাকবে চিকিৎসকদের দেখানোর বন্দোবস্তর পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধ বিক্রয় কেন্দ্র। এরমধ্যেই ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল ও নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি চালু হয়ে গেছে। স্কুল অফ ট্রপিকালে স্মার্ট ক্লিনিক চালু হয়েছে (AI X-Ray Bengal)।

Related Articles