আন্তর্জাতিক

Iran US Clash: হামলার ২৪ ঘন্টা পর বিবৃতি খামেনেইর, দিলেন কড়া বার্তা

রবিবার নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি বিবৃতি জারি করে তিনি নিজের অবস্থান জানান। যদিও তাতে কারো নাম নেননি তিনি।

Truth of Bengal: “ওদের শাস্তি পেতেই হবে” ইরানে মার্কিন হামলার ২৪ ঘন্টা পর মুখ খুললেন আয়াতুল্লাহ খামেনেই। রবিবার নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি বিবৃতি জারি করে তিনি নিজের অবস্থান জানান। যদিও তাতে কারো নাম নেননি তিনি। কিন্তু তিনি যা জানিয়েছেন, তাতে এটা স্পষ্ট যে ইসরাইলের উদ্দেশ্যেই বলা হয়েছে। তবে কোথাও নাম নেননি বা কিছুর ইঙ্গিত দেননি আমেরিকাকে (Iran US Clash)।

আরও পড়ুন: বুমরাই বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলার : মার্ক উড

দেখতে দেখতে ইসরাইল-ইরান যুদ্ধে এন্ট্রি নেয় আমেরিকা। শনিবার মার্কিন সেনাবাহিনীদের তরফ থেকে হামলা চালানো হয় ইরানের গুরুত্বপূর্ণ তিন পারমাণবিক কেন্দ্রে। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প মার্কিন সেনাকে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রশংসা করেন ইসরাইল সেনার এবং শেষে স্পষ্ট করে দেন যে শান্তিস্থাপন না হলে আরও ভয়াবহ হামলা হবে। যদিও তাতে দমানো যায়নি ইরানকে। তারাও এর বদলা নেবে এবং পাল্টা হামলা করবে বলে জানিয়ে দেওয়া হয় (Iran US Clash)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

যদিও এর মাঝে গোটা ইরান অপেক্ষা করছিল তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইর বার্তার। সামলাক ২৪ ঘন্টা পর অবশেষে তিনি নিজের মুখ খোলেন। রবিবার নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি একটি বিবৃতি দেন। তাতে বলা হয়েছে, “বড় ভুল করে ফেলেছে জায়নবাদী শত্রুরা। এর জন্য ওদের শাস্তি পেতেই হবে। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আগামী দিনেও চলবে।” যদিও এর মাঝে কোথাও আমেরিকার উল্লেখ ছিল না। তবে মনে করা হচ্ছে কিছু ভয়াবহ পরিকল্পনা রয়েছে ইরানেরও। এবার দেখার এই যুদ্ধের পর্ব কোনদিকে যায়।

Related Articles