By-election Victory: উপনির্বাচনে জয়ের মুখে সবুজ শিবির, এক্স হ্যান্ডেলে কী লিখলেন মুখ্যমন্ত্রী?
The Green Camp leads significantly in the Kaliganj by-election. Before the official result, CM Mamata Banerjee thanks voters on X.
Truth Of Bengal: সোমবার কালীগঞ্জ বিধানসভা কোন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা (By-election Victory)। বিপুল ভোটে এগিয়ে রয়েছে সবুজ শিবির। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও আলিফা আহমেদের জয় যে নিশ্চিত তা বলে দিচ্ছে পরিসংখ্যান। এরই মাঝে সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ।’
[আরও পড়ুন: Damascus Church Attack: প্রার্থনা চলাকালীন দামাস্কাসের চার্চে হামলা, আইসিসকে দায়ী সিরিয়ার]
মুখ্যমন্ত্রী লিখেছেন, “কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি (By-election Victory)।”
কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।
এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ।
আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য…
— Mamata Banerjee (@MamataOfficial) June 23, 2025
চলতি মাসের ১৯ তারিখ বৃহস্পতিবার ভোট দিয়েছিলেন কালীগঞ্জবাসী। সোমে ভোট গণনা শুরু হয়েছে সকাল আট টা নাগাদ। জয় নিশ্চিত, এখন শুধু জয় ঘোষণার অপেক্ষায় সবুজ শিবির (By-election Victory)।






