বুমরাই বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলার : মার্ক উড
দ্বিতীয় দিনে বল হাতে ম্যাককালামের দলের যে তিনজন ব্যাটার আউট হয়েছেন, তাঁদের সবাইকে সাজঘরে ফিরিয়েছেন বুমরা স্বয়ং
Bangla Jago Desk: হেডিংলেতে এখন চলছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট। এই টেস্টের প্রথম দিনে যেমন যশস্বী, শুভমন, পন্থদের দাপট ছিল, ঠিক তেমনই দ্বিতীয় দিনে ব্যাট হাতে ক্রিজে দাপট দেখাচ্ছেন ইংল্যান্ড ব্যাটাররা। দ্বিতীয় দিনে বল হাতে ম্যাককালামের দলের যে তিনজন ব্যাটার আউট হয়েছেন, তাঁদের সবাইকে সাজঘরে ফিরিয়েছেন বুমরা স্বয়ং। ম্যাচ শেষে তাই ভারতীয় দলের পেস বোলিংয়ের অন্যতম অস্ত্র জসপ্রীত বুমরার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন বোলার মার্ক উড নিজেও।(Mark Wood)
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উড(Mark Wood) বুমরার প্রশংসা করে বলেন, ‘বুমরা শুধু টেস্টেই নন, ক্রিকেটের সব ফর্ম্যাটের অন্যতম একজন সেরা একজন বোলার। এবং ক্রিজে ব্যাট হাতে ওর মোকাবিলা করা সহজ কথা নয়। ব্যাটারদের ওকে সামলানোর জন্য যথেষ্ট কষ্ট করতে হয়। এমনকি এই ম্যাচের গতিপথ পরিবর্তন করতে পারে একমাত্র বুমরাই। কেননা আমার মনে হয় বর্তমানে বিশ্বের অন্যতম সেরা বোলার বুমরা।’
[আরও পড়ুনঃ Air India: ডিজিসিএর রোষে ফের এয়ার ইন্ডিয়া, লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি নিয়ন্ত্রক সংস্থার]
বুমরার প্রশংসা শুধু উডের মুখেই শোনা গিয়েছে তা নয়। ভারতীয় বোলারের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বর্তমান ইংল্যান্ড দলের ওপেনার বেন ডুকেট-ও। বুমরার প্রশংসা করে ডুকেট বলেন, ‘এই মুহূর্তে আমাকে যদি বিশ্বের সেরা বোলারের নাম জিজ্ঞাসা করেন, তাহলে আমি তার উত্তরে বলব জসপ্রীত বুমরার নাম। কেননা বুমরা সত্যিই অসাধারণ একজন বোলার। যিনি বল হাতে পড়লে সব ধরনের পিচেই জ্বলে ওঠেন। কাজেই ওকে নিয়ে আমাদের দলের ব্যাটাররা সব সময়ই বাড়তি সতর্ক থাকতে হচ্ছে। এই পিচেও যেভাবে বুমরা বলে সুইং করাচ্ছেন, তা দেখলে অবাক হতে হয়।’
প্রথম টেস্টে অর্ধ্বশতরান পূর্ণকারী ডাকেট আরও বলেন, ‘দ্বিতীয় দিনের শেষে মনে হয় না আমরা খুব একটা খারাপ অবস্থায় আছি। তৃতীয় দিনেও আমাদের বুমরাকে সামলেই খেলতে হবে। কেননা আমার বিশ্বাস ওর মত বোলিং আর কোনও ভারতীয় বোলার করতে পারবেন না। আমাদের কাজ হবে শুধু বুমরাকে একটু চাপে রাখা। এবং যে বলগুলি ও মারার জন্য ডেলিভারি দেবেন, সেগুলিকে বাইরে পাঠানো।’(Mark Wood)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এরপর বুমরাকে কীভাবে প্রতিরোধ করলেন সেই পরিকল্পনা সম্বন্ধে বলতে গিয়ে ডাকেট বলেন, ‘দ্বিতীয় দিনে যখন আমরা ব্যাট করতে নামি, তখন থেকে আমি আর আমার সতীর্থ অল পোপ দু’জনের মধ্যে অনেক কথা বলে নিজেদের পরিকল্পনা ঠিক করেছি। বুমরা যখন ক্রিজের এক প্রান্তে বোলিং করছিলেন, তখন আমরা অপর প্রান্তের বোলারদের অপেক্ষায় ছিলাম। কেননা শুধু ক্রিজে টিকে থাকলেই হবে না, পাশাপাশি সচল রাখতে হবে স্কোরবোর্ড-ও। তবে সিরাজও একটা সময় ভাল বল করছিল। কিন্তু আমাদের পরিকল্পনা ছিল বুমরা ছাড়া বাকি সব বোলারদের বলেই রান করার চেষ্টা করে যেতে হবে। সেই পরিকল্পনা করেই আমরা দু’জনে খেলতে শুরু করেছিলাম।’






