থাইল্যান্ডে আতশবাজির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে মৃত ২০ জন শ্রমিক…
Fireworks factory in Thailand, 20 workers died in the fire

The Truth Of Bengal: থাইল্যান্ডে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে পুড়ে মৃত ২০ জন শ্রমিক। কি কারণে এই বিস্ফোরণ তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন।
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা থাইল্যান্ডের একটি বাজি কারখানায়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ১২০ কিমি দূরে অবস্থিত সুফান বুরি প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ২০ জন শ্রমিকের। আহত হয়েছে আরও অনেকে। কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই কারখানার আগুন লাগার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আগুন লাগার পরেই পুরো কারখানা ধ্বসে যায়। ওই অঞ্চলের সর্বত্রই দেখা যাচ্ছে কালো ধোঁয়া নির্গত হতে।
জানা গেছে আগুন লাগার সময় ভিতরে কাজ করছিলেন শ্রমিকরা। আগুনের টের পেতেই কারখানা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে শ্রমিকেরা কিন্তু অগ্নি শিখার গ্রাস থেকে বাঁচতে পারেনি কেউ। কিছুক্ষণের মধ্যেই ওই এলাকায় পৌঁছোয় দমকল বাহিনী। শেষপর্যন্ত দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সেই প্রদেশের গভর্নর নাতাপাত সুভানপ্রতিপ জানিয়েছেন ওই আতশবাজির কারখানায় সব শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। আগুন লাগার কারণ সম্পর্কে দ্রুত তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।
Free Access






