আন্তর্জাতিক

Finland: পাকিস্তান-সহ ৩ প্রতিবেশী দেশ থেকে দূতাবাস সরাচ্ছে ফিনল্যান্ড

ফিনল্যান্ডের বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতি অনুযায়ী, "ফিনল্যান্ডের বিদেশ মন্ত্রক ইসলামাবাদ, কাবুল এবং ইয়াংগনের দূতাবাস ২০২৬ সালের মধ্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Truth of Bengal: ভারতের বন্ধুরাষ্ট্র এবং সান্তা ক্লজের দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ড এবার তাদের বৈশ্বিক কূটনৈতিক অবস্থানে বড়সড় পরিবর্তন আনছে। এক অভাবনীয় সিদ্ধান্তে তারা ২০২৬ সালের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান এবং মায়ানমার থেকে নিজেদের দূতাবাস গুটিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছে। ফিনল্যান্ড সরকারের পক্ষ থেকে গত শনিবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইউরোপের উত্তর-পশ্চিম প্রান্তের এই দেশটি ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও, প্রতিবেশী এই তিনটি দেশে দূতাবাস বন্ধের কারণ হিসেবে কার্যকারিতা এবং কৌশলগত বিষয়গুলিকে সামনে এনেছে।

ফিনল্যান্ডের বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতি অনুযায়ী, “ফিনল্যান্ডের বিদেশ মন্ত্রক ইসলামাবাদ, কাবুল এবং ইয়াংগনের দূতাবাস ২০২৬ সালের মধ্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত কার্যকারিতা এবং কৌশলগত কারণেই এই পদক্ষেপ করা হচ্ছে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, দূতাবাস বন্ধের পেছনে ওই দেশগুলির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ফিনল্যান্ডের সঙ্গে তাদের সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক যোগাযোগ একটি বড় কারণ হিসেবে কাজ করেছে।

ফিনল্যান্ড সরকার বর্তমানে বিশ্বব্যাপী তাদের কূটনৈতিক অবস্থানকে নতুন করে সাজিয়ে নিতে চাইছে। তাদের লক্ষ্য, যে সমস্ত দেশ কৌশলগতভাবে ফিনল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ, সেখানে সম্পদ কেন্দ্রীভূত করা। এই বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই আমেরিকাতে নিজেদের উপস্থিতি আরও সক্রিয় করার জন্য হিউস্টনে একটি কনসুলেট জেনারেল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড সরকার। এর পাশাপাশি, একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বাণিজ্য সংক্রান্ত নতুন দফতর খোলা হবে। ফিনল্যান্ডের কথায়, “আমাদের লক্ষ্য হলো, ফিনল্যান্ডের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলিতে সম্পদ কেন্দ্রীভূত করা। বিদেশে কিছু অভিযানকে দীর্ঘমেয়াদি করতে গেলে কিছু অভিযান বন্ধ করে দিতে হয়।”

Related Articles