পাক সেনার গুলিতে বাড়ল মৃতের সংখ্যা, আহত-নিহত একাধিক পুলিশ
পাকিস্তান সরকার দাবি পূরণ করতে পারছে না বলেই বিক্ষোভের আগুন আরও বাড়ছে।
Truth Of Bengal: শোচনীয় থেকে শোচনীয়তর পাক অধিকৃত কাশ্মীরের (পিওকে) (POK) পরিস্থিতি। এই বিদ্রোহ বৃহস্পতিবার চতুর্থ দিনে পা রেখেছে। এই পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, আহতের সংখ্যা ছুঁয়েছে ২০০। পাকিস্তান সরকার দাবি পূরণ করতে পারছে না বলেই বিক্ষোভের আগুন আরও বাড়ছে। মনে করা হচ্ছে পরিস্থিতি আরো খারাপ হতে পারে দিনদিন এবং নিয়ন্ত্রণের বাইরেও হয়তো চলে যেতে পারে।
জানা গিয়েছে, এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ পুলিশকর্মী। এখানেই শেষ নয়, আহত পুলিশকর্মীর সংখ্যাও ১৫০ ছাড়িয়েছে বলে খবর। শেষ খবর পাওয়া পর্যন্ত, সেই সংখ্যাটি ১৭০। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা চিন্তাজনক। এয়ারলিফট করে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে ইসলামাবাদ ও মুজাফফরবাদে। সুতরাং সেখানকার পরিস্থিতি যে আরও উগ্র পর্যায়ে যেতে পারে, তা বেশ স্পষ্ট।(POK)
কাশ্মীরের বাসিন্দারা বিক্ষোভে নেমেছেন আওয়ামি অ্যাকশন কমিটির নেতৃত্বে। গত সোমবার ডাক দেওয়া হয়েছিল ‘শাটার ডাউন’ ও ‘চাক্কা জ্যামের’। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে পাক সেনা। কাশ্মীরের বাসিন্দাদের উপর গুলি চালানো পর্ব শুরু হয়। বাসিন্দাদের বক্তব্য, স্বাভাবিক জনজীবন লাগাতার ব্যাহত হচ্ছে লাগাতার অশান্তির কারণে এবং সরকারের তরফ থেকে দেওয়া হয় না ন্যূনতম অধিকারটুকু। স্থানীয় নেতারা জানিয়েছেন যে তাঁদের প্রতিটি ব্যাপারে লাগাতার হস্তক্ষেপ করে পাক সরকার ও তাদের সেনা। আওয়ামি অ্যাকশন কমিটির তরফ থেকে জানানো হয়েছে যে কাশ্মীরের মানুষের গলা চেপে ধরার চেষ্টা করা হচ্ছে পাকিস্তানের সেনাদের তরফ থেকে গুলি চালিয়ে। তাঁদের হুঁশিয়ারি, এর চরম মূল্যও চোকাতে হবে সেনাকে।(POK)






