Lionel Messi: ১৪ বছর পর ফিরছেন মেসি, কলকাতা থেকে মুম্বই— রইল পুরো সফরসূচি
দশমীর সকালেই মেসির ম্যানেজমেন্টের তরফে সরকারি বিবৃতি প্রকাশ করা হয়।
Truth of Bengal: ভারত সফরের কথা নিশ্চিত করলেন আর্জেন্তাইন মহাতারকা লিওনেল মেসি।বৃহস্পতিবার একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানালেন ভারত সফর সম্পর্কে। ২০১১ সালে শেষবার ভারতে এসেছিলেন মেসি। ১৪ বছর পরে আবারও এই দেশে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন, এমনটাই জানালেন তিনি। মুখ খুললেন আরও অনেক কিছু নিয়েই (Lionel Messi)।
আরও পড়ুনঃপাক সেনার গুলিতে বাড়ল মৃতের সংখ্যা, আহত-নিহত একাধিক পুলিশ
দশমীর সকালেই মেসির ম্যানেজমেন্টের তরফে সরকারি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে মেসি নিজেই জানিয়েছেন, ‘ভারত আমার কাছে খুব স্পেশাল একটি দেশ। ১৪ বছর আগে সফরে গিয়ে দারুণ স্মৃতির সাক্ষী হয়েছিলাম। আবারও সেখানে যেতে পারা আমার কাছে গর্বের।‘ জানা গিয়েছে, আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। প্রথমেই ১৩ ডিসেম্বর আসবেন কলকাতায়। বিভিন্ন কর্মসূচির পাশাপাশি যুবভারতী স্টেডিয়ামে অংশ নেবেন প্রদর্শনী ম্যাচেও। সেখানে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ভাইচুং ভুটিয়া, লিয়েন্ডার পেজও।তারপর মুম্বই ও দিল্লি সফর করবেন। এ ছাড়াও আরও একটি শহরে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যদিও তার নাম এখনও চূড়ান্ত হয়নি (Lionel Messi)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
কলকাতায় মেসির সফরের প্রধান আকর্ষণ ‘গোট কনসার্ট’। শুরুতে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এখান থেকেই লেকটাউনে গিয়ে নিজের মূর্তি উন্মোচন করবেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। এরপর ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বই। ব্রেবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। সেই দিনই তিনি ‘প্যাডেল গোট কাপ’-এর দর্শক হিসাবে মাঠে থাকবেন। মুম্বইতে মেসির সঙ্গে একই মঞ্চে দেখা যেতে পারে সচিন তেন্ডুলকর, শাহরুখ খান, মহেন্দ্র সিং ধোনিদের। ভারতের ক্রীড়া জগত ও বলিউড দুনিয়ার বহু তারকার সঙ্গেও সাক্ষাৎ করবেন আর্জেন্টাইন খেলোয়াড়। সবশেষে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে লিওনেল মেসির (Lionel Messi)।






