Damascus Church Attack: প্রার্থনা চলাকালীন দামাস্কাসের চার্চে হামলা, আইসিসকে দায়ী সিরিয়ার
দামাস্কাসের সেন্ট ইলিয়াস গির্জায় প্রার্থনা চলাকালীন এক হামলাকারী সেখানে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে
Truth of Bengal: মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহাওয়ায় সিরিয়ায় ঘটলো এক ভয়াবহ কান্ড। দামাস্কাসের সেন্ট ইলিয়াস গির্জায় প্রার্থনা চলাকালীন এক হামলাকারী সেখানে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে এবং এর জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় ২০ জনের এবং আহতের সংখ্যা ৫২। সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি যে এই ঘটনায় হাত রয়েছে আইসিসের। ঘটনার তীব্র নিন্দা করেছেন তথ্যমন্ত্রীও (Damascus Church Attack)।
আরও পড়ুন: Iran US Clash: হামলার ২৪ ঘন্টা পর বিবৃতি খামেনেইর, দিলেন কড়া বার্তা
দামাস্কাসের ডোয়াইলা এলাকায় অবস্থিত সেন্ট ইলিয়াস চার্চ। রবিবার খ্রিস্ট ধর্মালম্বীদের পবিত্র দিন। বহু মানুষ সেই চার্চে উপস্থিত ছিলেন প্রার্থনার জন্য। তখনই এক ব্যক্তি শরীরে বিস্ফোরক বোঝাই বেল্ট নিয়ে চার্চে ঢোকেন ও এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন এবং এরপর বিস্ফোরণ ঘটান। সেখানেই প্রাণ হারান ২০ জন এবং জখম হন ৫২ জন (Damascus Church Attack)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
যদিও এই হামলার দায় এখনো পর্যন্ত কোনো সংগঠন স্বীকার করেনি। তবে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক আইসিসের দিকে অভিযোগের আঙুল তুলেছে। সেই দেশের তথ্যমন্ত্রী হামজা মোস্তফা। তিনি বলেন, “আমরা সরে আসবো না আমাদের সমস্ত ধর্মের নাগরিকদের প্রতি অঙ্গীকারের থেকে। এই সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে আমাদের লড়াই চলতে থাকবে। আমরা সবরকমভাবে লড়াই করব দেশবাসীদের নিরাপত্তা দিতে।” এবার দেখার বিষয় কারা এই হামলা চালিয়েছে এবং সিরিয়া প্রশাসন কি করে (Damascus Church Attack)।






