Pant Umpire Clash: আম্পায়ারের দিকে বল ছুঁড়ে কি আইসিসি-র শাস্তি পেতে পারেন পন্থ?
ঘটনার সূত্রপাত, রবিবার তৃতীয় দিনের ম্যাচ শুরু হওয়ার অল্প কিছুক্ষণ পরেই। প্রথমে আম্পায়ারের কাছে বল পরিবর্তনের অনুরোধ করেছিলেন পেসার জসপ্রীত বুমরা।
Truth of Bengal: প্রথম টেস্টের তৃতীয় দিন। হেডিংলের মাঠে আচমকাই আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল ভারতীয় দলের সহ অধিনায়ক তথা উইকেটরক্ষক ঋষভ পন্থকে। এমনকি রাগের মাথায় মাটিতে বলও ছুঁড়ে ফেলতে দেখা যায় তাঁকে। এরপরই পন্থকে নিয়ে শুরু হয় বিতর্ক। শুধু তাই নয়, এই ঘটনার জন্য ঋষভের আগামী দিনে শাস্তির মুখে পড়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না (Pant Umpire Clash)।
ঘটনার সূত্রপাত, রবিবার তৃতীয় দিনের ম্যাচ শুরু হওয়ার অল্প কিছুক্ষণ পরেই। প্রথমে আম্পায়ারের কাছে বল পরিবর্তনের অনুরোধ করেছিলেন পেসার জসপ্রীত বুমরা। আম্পায়ার তাঁর আবেদনে কর্ণপাত না করলে অল্পকিছুক্ষণ বাদে সেই একই আবেদন নিয়ে আম্পায়ারের কাছে যান দলের সহ অধিনায়ক পন্থ-ও। এরপর পন্থের আবেদন মেনে আম্পায়ার বলের সমস্ত কিছু পরীক্ষা করার পর পুরনো বলেই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন (Pant Umpire Clash)।
আরও পড়ুনঃ Damascus Church Attack: প্রার্থনা চলাকালীন দামাস্কাসের চার্চে হামলা, আইসিসকে দায়ী সিরিয়ার
এতেই রেগে যান ভারতীয় দলের পন্থ। আম্পায়ারের সিদ্ধান্ত তাঁর মনমতো না হওয়ায় বলটি ছুঁড়ে মাটিতে ফেলে দেন তিনি। পন্থের মত একজন দায়িত্ববান ক্রিকেটারের এমন আচরণ দেখে স্বভাবতই হকচকিয়ে যান সকলে। এমনকি সর্বত্র সমালোচনাও শুরু হয় তাঁকে ঘিরে। এরপর জল্পনা শুরু হয় এই ঘটনার জন্য পন্থ কি শাস্তি পেতে পারেন আগামী দিনে সেই বিষয় নিয়ে-ও। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সংবিধানে উল্লেখিত আছে, আম্পায়ারের বিরুদ্ধে তাঁর সিদ্ধান্তে অখুশি হয়ে কেউ যদি মাঠে অ-খেলোয়াড়সুলভ আচরণ করেন, তাহলে ২.৮ ধারায় তা লেবেল ১ এবং লেবেল ২ অপরাধ বলে বিবেচিত হবে (Pant Umpire Clash)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
যদি পন্থ লেবেল ১ অপরাধের আওতায় পড়েন, তাহলে তাঁর ম্যাচ ফিজ-এর পঞ্চাশ শতাংশ কেটে নেওয়া হবে। এবং পন্থকে ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। আর যদি তিনি লেবেল ২ অপরাধের আওতায় বিবেচিত হন, তাহলে তাঁর ম্যাচ ফিজ-এর ৫০ অথবা ১০০ শতাংশ কেটে নেওয়া এবং একটি টেস্ট অথবা দুটি একদিনের ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে। সেক্ষেত্রে এখন দেখার বিষয় ভারতীয় দলের সহ অধিনায়কের এই অপরাধ কোন লেবেল-এ বিবেচিত হয়। তবে পুরো বিষয়টাই নির্ভর করছে আম্পায়ার কি রিপোর্ট জমা দেন তার ওপর (Pant Umpire Clash)।






