আন্তর্জাতিক

Nigeria: নাইজেরিয়ায় বোকো হারামের তাণ্ডব, আতঙ্কে ফের ঘরছাড়া দারুল-জামার মানুষ

নাইজেরিয়া প্রশাসনের তরফে জানা গিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো প্রদেশের দারুল-জামা গ্রামে এই হামলা চালানো হয়েছে।

Truth Of Bengal: বোকো হারামের হামলায় অন্তত ৬০ জনের মৃত্যুর খবর মিলল নাইজেরিয়া থেকে। শুক্রবার মধ্যরাতে নাইজেরিয়ার একটি গ্রামে হানা দিয়ে ৬০ জন গ্রামবাসীকে খুন করেছে বোকো হারাম জঙ্গিরা। সেই সঙ্গে অগ্নিসংযোগ করা হয়েছে শতাধিক বাড়িতে। নাইজেরিয়া(Nigeria) প্রশাসনের তরফে জানা গিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো প্রদেশের দারুল-জামা গ্রামে এই হামলা চালানো হয়েছে। হামলার খবর পেয়ে এলাকা পরিদর্শন করেন ওই অঞ্চলের গভর্নর বাবাগান জুলুম।

[আরও পড়ুনঃ Hariana: এসি-তে আগুন, ফরিদাবাদে মৃত গোটা পরিবার]

নাইজেরিয়া (Nigeria) প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে বোকো হারাম জঙ্গিরা। বোকো হারামের তাণ্ডবের জেরে কয়েক বছর আগেই এই দারুল গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। বেশ কিছুদিন পর প্রশাসনের আশ্বাসে সম্প্রতি সেখানে ফেরেন গ্রামবাসীরা। দারুল-জামা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাতে অতর্কিতে হামলা চালায় বোকো হারাম জঙ্গিরা। মোটর সাইকেলে চেপে এসে নির্বিচারে গুলি চালানো হয়। সমস্ত ঘরবাড়ি জ্বালিয়ে দেয় তারা। ভয়াবহ এই হামলায় ৬ সেনা সদস্য সহ মোট ৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজ অনেকে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

জঙ্গি হামলার পর দারুল-জামা গ্রামে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন গভর্নর বাবাগান জুলুম। স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে তিনি জানান, ‘দেশের মানুষের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে। অনুরোধ করেছি তাঁরা যাতে বাড়ি থেকে না বের হন। প্রশাসনের তরফে এখানে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে।’ এদিকে প্রশাসনের ওপর আস্থা রাখতে না পেরে বহু মানুষ গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন বলে জানা যাচ্ছে।(Nigeria)

প্রসঙ্গত, পশ্চিমী শিক্ষার বিরোধিতা ও দেশে শরিয়ত আইন প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সালে হাতে অস্ত্র তুলে নেয় ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম। রাষ্ট্রসংঘের মতে নাইজেরিয়া তো বটেই প্রতিবেশী দেশ নাইজারেও তাদের হামলা ক্রমশ মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। এখনও পর্যন্ত এই জঙ্গিদের অতর্কিত হামলার জেরে অন্তত ৩৫ হাজার সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন ২০ লক্ষের বেশি মানুষ।

Related Articles