Hariana: এসি-তে আগুন, ফরিদাবাদে মৃত গোটা পরিবার
Truth Of Bengal:এসি মেশিনে আগুন লেগে মর্মান্তিক ঘটনা হরিয়ানায়। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে অগ্নিকাণ্ডে মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের। হরিয়ানার ফরিদাবাদের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের ফিল্ড কলোনি এলাকায় একটি বাড়িতে থাকতেন শচিন কাপুর, তাঁর স্ত্রী রিঙ্কু ও মেয়ে সুজান। সোমবার সকালে পরিবারের তিন সদস্য ও বাড়ির পোষা কুকুরের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে হরিয়ানা পুলিশ।(Hariana)
[আরও পড়ুনঃ Asia Cup: এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে আম্পায়ার থাকবেন মাসুদুর]
এই দুর্ঘটনা কীভাবে ঘটল তার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিটের কারণে এসি মেশিনে আগুন লেগে বড় বিস্ফোরণও হয়। গোটা ঘর ধোঁয়ায় ভরে গিয়েছিল বলেও জানা যাচ্ছে। এর ফলে শ্বাসকষ্টের ফলেই সকলের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। ইতিমধ্যেই তিনজনের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।(Hariana)
FB POST: https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, প্রায় একই রকম একটি দুর্ঘটনা ঘটেছিল চলতি বছরের মার্চ মাসে। দিল্লির কৃষ্ণানগরে এসি-র কম্প্রেসারে বিস্ফোরণের ফলে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। গত মে মাসেও উত্তরপ্রদেশে একইরকম ভাবে একই পরিবারে এক জনের মৃত্যু ও অন্য সদস্য ভয়ঙ্কর ভাবে জখম হয়েছিলেন।(Hariana)






