Home Burglary: নরেন্দ্রপুরে একই রাতে দুই বাড়িতে চুরি, খোয়া গেল নগদ ও সোনার গহনা
Two separate home burglaries in one night at Dhalua, Rajpur Sonarpur, leave residents shocked. Over ₹2 lakh in cash and gold stolen. CCTV footage under police investigation.
Truth Of Bengal: লোকেশ হালদার, নরেন্দ্রপুরঃ রাজপুর সোনারপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ঢালুয়া পাম্প হাউস এলাকায় একই রাতে দুটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয়রা আতঙ্কিত, আর পুলিশ শুরু করেছে তদন্ত(Home Burglary)। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে। প্রথম ঘটনাটি ঘটে ঢালুয়া পাম্প হাউসের কাছে মেন রোড লাগোয়া সুব্রত ঘোষের ভাড়া বাড়িতে। স্ত্রী অপারেশনের কারণে শ্বশুরবাড়িতে ছিলেন সুব্রত ঘোষ। সকালে বাড়িওয়ালার কাছ থেকে খবর পান যে তার বাড়ির দরজা খোলা। ছুটে গিয়ে দেখেন ভেতরের তিনটি আলমারি ভাঙা। সেখান থেকে খোয়া গিয়েছে নগদ প্রায় ২৫ হাজার টাকা এবং কানের দুল, নাকছাবি, আঙটি মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা।
আরও পড়ুনঃ Hariana: এসি-তে আগুন, ফরিদাবাদে মৃত গোটা পরিবার
অভিযোগ, রান্নাঘরের সাঁড়াশি ও ছুরি ব্যবহার করে আলমারির লকার ভাঙা হয়। অন্যদিকে, সুব্রত ঘোষের বাড়ির পিছনের গলিতে ভাড়া থাকেন পাপিয়া চক্রবর্তী। তিনি পুরী বেড়াতে গিয়েছিলেন(Home Burglary)। ফিরে এসে দেখেন তার মেন গেটের তালা ভাঙা। ঘরের ভেতরে আলমারিতে চাবি লাগানো থাকলেও সেখান থেকেও উধাও হয়ে যায় ৫ হাজার টাকা ক্যাশ, প্রায় ১ লক্ষ টাকার সোনার গহনা এবং ব্যক্তিগত সাজার জিনিসপত্র।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
আশঙ্কাজনকভাবে তার বাড়িতে ঢোকার কিছু ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। একই এলাকায় পরপর দুটি চুরির ঘটনায় দারুণ চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়রা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন(Home Burglary)। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজের সাহায্যে চোরদের চিহ্নিত করার চেষ্টা চলছে।






