আন্তর্জাতিক

Bangladesh Election: ‘ইলেকশন অ্যাপ’-র চালুর নির্দেশ মহম্মদ ইউনূসের

রবিবার এ কথা বলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

Truth of Bengal: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালু করার নির্দেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে এই অ্যাপ যাতে ভোটাররা সহজে ব্যবহার করতে পারে সেটাও নির্দেশ দেওয়া হয়েছে ইউনূসের তরফ থেকে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে হয়। রবিবার এ কথা বলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি আরো বলেন, এই ‘ইলেকশন অ্যাপ’-য়ের পরিকল্পনা বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদয়ের। অ্যাপটিতে সব ধরনের প্রয়োজনীয় তথ্য থাকে।( Bangladesh Election)

[আরও পড়ুনঃ নবান্ন অভিযানে ছিল না ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ, রাজনীতির অভিযোগ নির্যাতিতার বাবার]

এই অ্যাপ বিষয়ে ফায়েজ তাইয়্যেবের কথা শোনার পর দ্রুত নির্বাচনের নির্দেশ দেন ইউনূস। মহম্মদ ইউনূস আরো বলেন, যে কোনো প্রকারেই দেশের সব ভোটকেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইউনূস সরকারের লক্ষ্য হলো ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা।( Bangladesh Election)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

প্রার্থী সম্পর্কিত তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জানানোর জন্য ইন্টারঅ্যাকটিভ সুবিধাসহ ফেব্রুয়ারির নির্বাচন বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে অ্যাপটিতে। প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অ্যাপটি দ্রুত চালু করতে এবং দেশের ১০ কোটির বেশি ভোটার  সহজে ব্যবহার করতে পারবে। এক বছর পূর্তির দিনই বলেন, বিচার ও জাতীয় নির্বাচন আয়োজনই তাঁর সরকারের প্রধান কাজ। তাঁকে বলতে শোনা যায়, সর্বশেষ দায়িত্ব পালনের পালা।  প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। রমজানের আগে নির্বাচন ঘোষণা করা হবে। (Bangladesh Election)

 

Related Articles