নবান্ন অভিযানে ছিল না ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ, রাজনীতির অভিযোগ নির্যাতিতার বাবার
যদিও পুলিশের কয়েকজন সদস্যও আহত হয়েছেন আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর জেরে।
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: শনিবার নবান্ন অভিযানকে (Nabanna Protest) কেন্দ্র করে রীতিমতো তান্ডব চলেছিল কলকাতা, হাওড়া সহ গোটা বাংলায়। বিশেষ করে পার্ক স্ট্রিটে পুলিশের লাঠির আঘাতে নির্যাতিতার মার কপাল ফুলে যাওয়া ও অবস্থান বিক্ষোভে বসে অসুস্থ হয়ে পড়া, পরিস্থিতি আরো খারাপ করে তুলেছে। যদিও পুলিশের কয়েকজন সদস্যও আহত হয়েছেন আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর জেরে। যদিও এমনটা হতে পারে বলে প্রথম থেকেই মনে করা হচ্ছিল।
[আরও পড়ুন: Krishnaganj: শ্রাবণে শিবভক্তির পরম্পরা, দণ্ডী কেটে ৩৫ কিমি পাড়ি ভক্তের]
শনিবার একমাত্র বিজেপিকেই সক্রিয়ভাবে আন্দোলন করতে দেখা যায়। সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু বাকিদের প্রায় দেখাই যায়নি। এই পরিস্থিতিতে এবার ডাক্তারদের প্রতিবাদ মঞ্চের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন নির্যাতিতার বাবা। তাঁর বক্তব্য, তিনি সকলকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও মাত্র কয়েকজন সিনিয়র ডাক্তার এসেছিলেন (Nabanna Protest)। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে সিপিএমের হয়ে তারা রাজনীতি করছে।
নির্যাতিতার বাবার বক্তব্য, “আমাদের তরফ থেকে সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এসেছিলেন মাত্র কয়েকজন সিনিয়র ডাক্তার। এর থেকে এটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে সিপিএমের হয়ে রাজনীতি করছে।” শনিবার হওয়া তোলপাড়ের রেশ এখনো কাটেনি আর তার মধ্যেই এমন অভিযোগ রীতিমতো হইচই ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে বামেদের উপর আস্থা হারিয়ে এবার বিজেপির দিকে হয়তো ঘেঁষছেন নির্যাতিতার পরিবার।
[আরও পড়ুন: Sukanta Majumder: ‘শ্যামাপ্রসাদের’নামে শিয়ালদা স্টেশন হোক, প্রস্তাব সুকান্ত-র]
প্রসঙ্গত, শনিবার নবান্ন অভিযানকে (Nabanna Protest) ঘিরে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছিল সাঁতরাগাছি ও পার্ক স্ট্রিটে। বিশেষ করে পার্ক স্ট্রিটের অবস্থা বেশ ভয়ঙ্কর ছিল। ধস্তাধস্তি হয় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে, যার ফলেই অনেকেই আহত হয়েছেন। গোটা ঘটনার নিন্দা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।






