রাজ্যের খবর

স্কুলে গেলেই …, সেই ভিডিয়ো সমাজ মাধ্যমে, আতঙ্কিত শিলিগুড়ির নামী স্কুলের ছাত্র

আক্রান্ত পড়ুয়া এখন আতঙ্কিত, আর ওই স্কুল চায় না।

Truth Of Bengal: স্কুলের সহপাঠির থেকে পাওয়া ব্যবহারে আতঙ্কিত অষ্টম শ্রেনীর ছাত্র (School Bullying)। ভয়ে আর ওই স্কুলেই যেতে চায় না সে। অভিযোগ স্কুলে গেলেই তার সঙ্গে অন্যায় অত্যাচার করত তারই সহপাঠি। সেই অত্যাচারের সময় ভিডিয়ো করে তা সমাজমাধ্যে ছড়িয়েও দেওয়া হয়। ঠিক কী হয়েছে তার সঙ্গে?

[আরও পড়ুন: Bangladesh Election: ‘ইলেকশন অ্যাপ’-র চালুর নির্দেশ মহম্মদ ইউনূসের]

জানা গিয়েছে, শিলিগুড়ির এক নামী স্কুলে অষ্টম শ্রেণির এক ছাত্রের সঙ্গে এই ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, প্রতিদিন ওই ছাত্রের কাছে কুড়ি টাকা দাবি করত তারই সহপাঠী এক ছাত্র। টাকা না দিলে তাকে মারধর ও হেনস্থা করা হত। আর সেই ঘটনার ভিডিয়ো করে সমাজ মাধ্যমে করে দিয়েছে অভিযুক্ত। বুধবার ও বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। ছাত্রের বক্তব্য, ক্লাসরুমে সিসিটিভি না থাকায় সেখানেই তাকে হেনস্থা করা হয় (School Bullying)।

আক্রান্ত ছাত্রের মা জানান, “সরকারি স্কুলে ভরসা রাখতে পারছি না। র‌্যাগিংয়ের অভিযোগ তুললেই স্কুল কর্তৃপক্ষ আপত্তি জানায়। কয়েকবার অভিযোগ জানালেও সমাধান হয়নি। ছেলেকে আর এই স্কুলে পড়াব না।”

স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি বিষয়টি জানতাম না। উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।”

Related Articles