আন্তর্জাতিকদেশ

TRF designation: লস্করের শাখা টিআরএফকে বিদেশি জঙ্গি সংগঠন তকমা আমেরিকার

TRF designation by the US marks a key step—Group linked to the April 22 Pahalgam massacre now listed as FTO & SDGT under Marco Rubio’s order, tightening sanctions.

Truth Of Bengal: পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত পাক জঙ্গি গোষ্ঠী ‘লস্কর-ই-তৈবা’র শাখা ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’কে ‘বিদেশি সন্ত্রাসবাদি সংগঠন’এর তকমা দেওয়া হল আমেরিকার তরফ থেকে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও একটি বিবৃতি জারি করে এই ঘোষণাটি করেন(TRF designation)। তাতে বলা হয়েছে, “জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্টকে আমরা এফটিও এবং এসডিজিটি তালিকায় অন্তর্ভুক্ত করেছি।”

[আরও পড়ুনঃ Kangsabati Flood Alert: আবারও প্লাবনের আশঙ্কা! কংসাবতীর জলস্ফীতিতে আতঙ্কে পাঁশকুড়াবাসী]

প্রসঙ্গত, গত ২২শে এপ্রিল পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের উপর হামলা চালায় পাক সন্ত্রাসবাদিরা(TRF designation)। ঘটনা জানাজানি হতেই ক্ষুব্ধ হয় গোটা ভারতবর্ষ। এরপরই ময়দানে নামে ভারতীয় সেনাবাহিনী এবং শুরু হয় শত্রুদেশে ধ্বংসলীলা। ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটি। পাশাপাশি, নিকেশ করা হয় অজস্র সন্ত্রাসবাদিকেও। প্রাণ হারান বহু পাক সেনাও।

FB POST: https://www.facebook.com/truthofbengal

তবে এখানেই থেমে যায়নি ভারত সরকার। এর সঙ্গে বাতিল করে দেওয়া হয় সিন্ধু জলচুক্তিও। এরপরই কাতর অনুরোধ আছে শত্রুদেশের তরফ থেকে এবং শেষ পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত(TRF designation)। কিন্তু পর্যটকদের উপর জঙ্গিদের এই হামলার তীব্র নিন্দা করেছিল অন্যান্য দেশগুলিও। প্রায় গোটা বিশ্বের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল পাকিস্তানকে। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন।

যদিও বর্তমানে ট্রাম্প যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে চলেছেন। তবে পাকিস্তানের বিতর্কিত ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে গত মাসে মধ্যাহ্নভোজের পরও ট্রাম্প প্রশাসন টিআরএফকে নিয়ে নিল বড় সিদ্ধান্ত। এক্ষেত্রে দেখার বিষয় যে এই সিদ্ধান্তের প্রভাব পড়ে কিনা পাকিস্তান ও আমেরিকার সম্পর্কের উপর। কোন পথে এগোচ্ছে এই পর্ব? সেটাই এখন বড় প্রশ্ন।

Related Articles