আন্তর্জাতিকদেশ

India Japan: পহেলগাঁও হামলা নিয়ে কঠোর বার্তা, ভারত-জাপান একজোট হয়ে লড়বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে

বিবৃতিতে বলা হয়েছে, ‘পহেলগাঁওয়ের মতো নিন্দনীয় ঘটনার সঙ্গে যুক্ত অপরাধী, সংগঠক এবং অর্থ জোগানদাতাদের অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে।’

Truth of Bengal: জাপান সফরকালে পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। শুক্রবার রাতে ভারত এবং জাপান দুই দেশের পক্ষ থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে সীমান্ত সন্ত্রাস ও সকল প্রকার হিংসাত্মক চরমপন্থার বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘পহেলগাঁওয়ের মতো নিন্দনীয় ঘটনার সঙ্গে যুক্ত অপরাধী, সংগঠক এবং অর্থ জোগানদাতাদের অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে।’ একই সঙ্গে রাষ্ট্রপুঞ্জের তালিকাভুক্ত জঙ্গি সংগঠন আল কায়েদা, আইসিস, লশকর-এ-ত্যায়বা, জইশ-ই-মহম্মদ ও তাদের সহযোগী গোষ্ঠীর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে (India Japan)।

আরও পড়ুনঃ Donald Trump: নিজের ঘরে মুখ পুড়লো ট্রাম্পের, ‘শুল্কবোমা’র অধিকাংশকেই বেআইনি বলল আদালত

জঙ্গিদের নিরাপদ আশ্রয় ধ্বংস করে সন্ত্রাসবাদ নির্মূলের উপরও জোর দেওয়া হয়েছে। উল্লেখ্য, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণকারী দল ২৯ জুলাই প্রকাশিত রিপোর্টে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এর নাম উল্লেখ করে। এই সংগঠনই পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল বলে মোদি ইশিবাকে জানিয়েছেন। তা শুনে উদ্বেগ প্রকাশ করেন জাপানের প্রধানমন্ত্রী।গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এর জেরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয়। ৬ মে মধ্যরাতে চালানো হয় ‘অপারেশন সিঁদুর’, যাতে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়। চার দিন ধরে দুই দেশের সেনা সংঘর্ষ চলার পর ১০ মে সংঘর্ষবিরতিতে সম্মত হয় উভয়পক্ষ (India Japan)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

যদিও পাকিস্তান প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করেছে। যৌথ বিবৃতিতে সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করা হয়নি। তবে লশকর ও জইশের মতো সংগঠনের নাম উঠে এসেছে।শুধু সন্ত্রাস নয়, আন্তর্জাতিক আইন মেনে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা, কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও বার্তা দিয়েছে ভারত-জাপান। দু’দিনের সফরে জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সেখান থেকে শনিবার চিনের উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁর। সফরকালে জাপানি বুলেট ট্রেনে চড়েন তিনি এবং প্রশিক্ষণরত ভারতীয় ট্রেনচালকদের সঙ্গেও কথা বলেন (India Japan)।

Related Articles