দেশ

Sindoor Operation: যুদ্ধবিরতির পরেও লড়াই থামেনি, ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে বিস্ফোরক সেনাপ্রধান

সেনাপ্রধান পাকিস্তানের বিরুদ্ধে অভিযানের সময় ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন শাখার সমন্বয়ের প্রশংসা করেন।

Truth of Bengal: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিদের হামলার পর ভারত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ অভিযান শুরু করেছিল। উদ্দেশ্য ছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করা। যদিও ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান, তবুও সংঘর্ষ শেষ হয়নি। এমনটাই জানালেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।দিল্লিতে একটি বই উদ্বোধনের অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনারা হয়তো ভাবেন ১০ মে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু না, দীর্ঘ সময় চলেছিল। অনেক সিদ্ধান্ত নিতে হয়েছিল। সব কিছু এখানে বলা সম্ভব নয়।’তিনি আরও জানান, সিঁদুর অভিযানের সীমান্তে প্রভাব নিয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না। কারণ, অনুপ্রবেশ এখনো পুরোপুরি বন্ধ হয়নি এবং পাকিস্তানের মদতে সন্ত্রাসও চলছে। তাঁর ভাষায়, ‘নিয়ন্ত্রণ রেখায় এখনও অনুপ্রবেশের চেষ্টা চলছে। সন্ত্রাস বন্ধ হয়েছে বলে আমি মনে করি না। আমরা জানি কতজন জঙ্গি নিহত হয়েছে, কতজন পালিয়েছে (Sindoor Operation)।’

আরও পড়ুনঃ CBI Raid: সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ফের সিবিআই, হঠাৎ কেন জেলবন্দী থাকাকালীন হানা?

সেনাপ্রধান পাকিস্তানের বিরুদ্ধে অভিযানের সময় ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন শাখার সমন্বয়ের প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রত্যেক বাহিনীর আধিকারিকরা নিজেদের নির্দেশ জানতেন এবং সেই মতো পদক্ষেপ নিয়েছেন।’এছাড়া তিনি বায়ু, নৌ ও স্থলসেনাকে এক কমান্ডারের অধীনে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তাঁর মতে, কার্যকর যুদ্ধ পরিচালনার জন্য একক নেতৃত্ব অপরিহার্য।ড্রোনের ওপর জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার কেন্দ্র সরকারের সিদ্ধান্তকেও তিনি স্বাগত জানান। এটি প্রযুক্তির উন্নয়ন ও প্রতিরক্ষা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত প্রকাশ করেন তিনি (Sindoor Operation)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। তদন্তে জানা যায়, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর জড়িত থাকার প্রমাণ মিলেছে। এর পরেই ভারত ৭ মে ‘সিঁদুর’ অভিযান শুরু করে এবং পাকিস্তানের ছয়টি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। পাকিস্তানের পাল্টা হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা। যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয় ১০ মে সন্ধ্যায়, কিন্তু সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিলেন—সংঘর্ষ সেই সময়েই থামেনি।অলক্ষ্যে লড়াই চলেছে (Sindoor Operation)।

Related Articles