রাজ্যের খবর

Kangsabati Flood Alert: আবারও প্লাবনের আশঙ্কা! কংসাবতীর জলস্ফীতিতে আতঙ্কে পাঁশকুড়াবাসী

হুহু করে বাড়ছে নজীর জল।কয়েকমাস আগে দু জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয় পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ার  বিস্তীর্ণ অংশ।

Truth of Bengal: নিম্নচাপ কাটলেও বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে । লাগাতার বৃষ্টির জেরে বিপদসীমার ওপর দিয়ে বইছে কংসাবতী নদী। হুহু করে বাড়ছে নজীর জল।কয়েকমাস আগে দু জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয় পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ার  বিস্তীর্ণ অংশ।এবার নোয়াপাড়ায় নতুন করে বাঁধ দুর্বল হয়ে পড়ায় ঘোগ পড়তে শুরু করেছে। জঁদড়ায় যার জন্য ছড়ায় আতঙ্ক। বাঁধের নীচ দিয়ে জল ঢুকছে এলাকায়।নদী তীরবর্তী এলাকার মানুষকে সজাগ করার জন্য প্রশাসনিক তত্পরতা দেখা দিয়েছে।একইসঙ্গে সাধারণ  মানুষের কথা ভেবে,বিপদ এড়াতে বাড়তি সতর্ক প্রশাসনের কর্তারা (Kangsabati Flood Alert)।

আরও পড়ুন: Jhargram Elephant Deaths: ঝাড়গ্রামে ট্রেন দুর্ঘটনায় তিনটি হাতির মর্মান্তিক মৃত্যু, বন দফতরের ভূমিকায় উঠছে প্রশ্ন

এন ডি আর এফ এর টিম উদ্ধারের কাজে ঝাঁপিয়েছে। সদা সজাগ রয়েছে প্রশাসন, নামানো হয়েছে নৌকা। প্রশাসনের কর্তারা এই অবস্থা সামলাতে মাঠে নেমেছে। বাঁধ শক্তিশালী করার কাজেও জোর দেওয়া হচ্ছে।বাঁধ সংস্কারের বিষয়ে প্রশাসন গুরুত্ব দেওয়ায় স্বস্তি পাচ্ছে আমজনতা। বাঁকুড়ায় কংসাবতী নদীর উপর থাকা মুকুটমণিপুর জলাধারে জল আসে কংসাবতী ও কুমারী নদী দিয়ে। পুরুলিয়া ও বাঁকুড়ার দক্ষিণাংশে বৃষ্টি হলে ওই দুই নদী দিয়ে  জল ঢুকতে শুরু করে মুকুটমণিপুর জলাধারে। এর আগে  পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হওয়ায় জলাধারে দ্রুত বাড়তে শুরু করে জল (Kangsabati Flood Alert)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

অন্যান্য জেলার মতোই  পঃমেদিনীপুরে  কংসাবতী নদীর জল বাড়ায় প্লাবন পরিস্থিতির দিকে নজর দিচ্ছে জেলাো ব্লক প্রশাসন। যাতে প্লাবন পরিস্থিতির অবনতি না হয়, সেদিকে কড়া নজর রেখেছে জেলা ও ব্লক প্রশাসন। গত বেশ কয়েক মাস আগে পাঁশকুড়ার বেশ কয়েকটি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল গোটা পাঁশকুড়া শহর, সেই আতঙ্কের রেশ রয়েছে মানুষের মনের মধ্যে, জেলা পুলিশ প্রশাসনের নির্দেশে বিপদ এড়াতে বাড়ানো হয়েছে নজরদারী। সাধারণ মানুষ প্রশাসনিক এই তত্পরতা থেকে ভরসা পাচ্ছে। তাঁরাও প্রশাসনিক কর্তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে (Kangsabati Flood Alert)।

Related Articles