দেশ

Sleep Champion: ঘুমিয়ে ৯ লক্ষ টাকা জিতে নিলেন ইউপিএসসি পরীক্ষার্থী

UPSC aspirant Pooja Waval wins ₹9 lakh in Wakefit’s sleep internship by sleeping 9 hours daily for 60 days and promoting healthy sleep habits.

Truth Of Bengal: রাতে ভাল করে ৯ ঘণ্টা ঘুমোলেই মিলবে কয়েক লক্ষ টাকা আর সেই ইন্টার্নশিপই সম্পূর্ণ করেছেন পুনের এক ইউপিএসসি পরীক্ষার্থী।  তিনিই ভারতের এখন ‘স্লিপ চ্যাম্পিয়ন অফ দ্য ইয়ার’(Sleep Champion)।  ঘুম যে শুধু বিশ্রাম নয়, বরং সঠিক অভ্যাসের মাধ্যমে তা হয়ে উঠতে পারে সাফল্যের চাবিকাঠি—সেই বার্তাই দিয়ে দিলেন পুনের ইউপিএসসি পরীক্ষার্থী পূজা মাধব ওয়াভাল। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ৬০ দিনের ওয়েকফিট আয়োজিত ‘স্লিপ ইন্টার্নশিপ’-এ শীর্ষ স্থান দখল করে তিনি অর্জন করলেন ‘স্লিপ চ্যাম্পিয়ন অফ দ্য ইয়ার’ খেতাব। সঙ্গে পুরস্কারস্বরূপ পেলেন ৯ লক্ষ টাকা নগদ।

[আরও পড়ুনঃ Kasba Incident: কসবা কাণ্ডের দিন কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? প্রকাশ্যে রেজিস্টারের খাতা]

এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় সারা দেশ থেকে ১ লক্ষেরও বেশি প্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে থেকে বাছাই করা হয় ১৪ জনকে। তাঁদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হন পূজা। এই ইন্টার্নশিপের আয়োজন করে সংস্থা ওয়েকফিট(Sleep Champion)। যার মূল উদ্দেশ্য—ভারতে ঘুমের গুরুত্ব ও ঘুমের অভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো। এই বছর ছিল চতুর্থ বর্ষ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ঘুমের মান, ঘুমের সময়কাল ও শৃঙ্খলা পরীক্ষা করা হয়। তাঁদের ঘুম ট্র্যাক করার জন্য দেওয়া হয়েছিল বিশেষ গদি এবং কন্ট্যাক্টলেস স্লিপ মনিটরিং ডিভাইস।

FB POST: https://www.facebook.com/truthofbengal

শুধু ঘুম নয়, ‘স্লিপ চ্যাম্পিয়ন’ হওয়ার দৌড়ে ছিল নানা সৃজনশীল চ্যালেঞ্জ। সেগুলির মধ্যে রয়েছে – প্রথমত  চূড়ান্ত প্রতিযোগীরা চোখ বেঁধে বিছানা তৈরি। দ্বিতীয়ত অ্যালার্ম ঘড়ি খুঁজে বন্ধ করা। তৃতীয়ত শৃঙ্খলার মূল্যায়নের জন্য নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার মাধ্যমে প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল(Sleep Champion)।  পূজা প্রত্যেক রাতে ৯ ঘণ্টা করে ঘুমিয়েছেন এবং ধারাবাহিকভাবে তা বজায় রেখে শীর্ষে উঠে এসেছেন। তিনি এই ইন্টারশিপে  ৯১.৩৬ স্কোর করে শীর্ষ পুরস্কার জিতেছেন।  যেখানে ১৫ জন ইন্টার্নের প্রত্যেকে ইন্টার্নশিপ সম্পন্ন করার জন্য ১ লক্ষ টাকা করে পেয়েছেন। এই অভিনব উদ্যোগের মাধ্যমে ঘুমকে গুরুত্ব দিয়ে দেখা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে ওয়েকফিট। আর সেই অভিযানে পূজা গড়লেন রেকর্ড। বলা বাহুল্য, ২০১৯ সালে প্রথমবার দেশে এই স্লিপ ইন্টার্নশিপ আয়োজিত হয়েছিল বলে জানা যায়। ইন্টার্নশিপের। এই প্রোগ্রামে লক্ষ লক্ষ আবেদনকারী আবেদন করেছেন। প্রতি বছর প্রতি সিজনে নির্বাচিত অংশগ্রহণকারীদের স্লিপ ইন্টার্ন বলা হয়। টানা ৬০ দিন ধরে ৯ ঘণ্টা করে নিয়ম মেনে ঘুমানোর জন্য এখানে টাকা দেওয়া হয়।