দেশ

Bihar shootout: ফের বিহারে প্রকাশ্যে গুলি! খুন বেসরকারি স্কুল মালিক

তিনি বিহারের মুস্তাফাপুর এলাকার বাসিন্দা এবং খাগৌলের ডিএভি স্কুলের মালিক ছিলেন।

Truth Of Bengal: বিহারে একের পর এক খুনের ঘটনায় ফের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। ব্যবসায়ী গোপাল খেমকার হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই, এবার প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল এক বেসরকারি স্কুলের মালিককে। রবিবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাটনার খাগৌলে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির ৫০ বছরের অজিত কুমার। তিনি বিহারের মুস্তাফাপুর এলাকার বাসিন্দা এবং খাগৌলের ডিএভি স্কুলের মালিক ছিলেন।( Bihar shootout)

[আরও পড়ুনঃ Alex Carey: “এমন উইকেটে খেলার মজাই আলাদা” সিরিজ জয়ে বক্তব্য কেরির]

রবিবার সন্ধ্যায় অজিত কুমার যখন স্কুল চত্বরে ছিলেন, তখন বাইকে করে এসে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামলার পর দুষ্কৃতীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।  ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছয় পাটনা পুলিশ। ফরেন্সিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। পাটনা সিটি (পশ্চিম) এর এসপি ভানু প্রতাপ সিং জানান, ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু হয়েছে। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীদের শনাক্ত করা সম্ভব হয়নি। কে বা কারা, কী কারণে অজিত কুমারকে খুন করল— তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে ব্যক্তিগত শত্রুতা, ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা তোলাবাজির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অনুমান, এই খুন পূর্বপরিকল্পিত এবং পেশাদার দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত।  স্থানীয়দের বক্তব্য, ‘ দিনদুপুরে স্কুলের সামনেই খুন! আর কী নিরাপত্তা আছে আমাদের?’ এর আগেই ব্যবসায়ী গোপাল খেমকার খুনে গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছিল। এখনও সেই মামলার কিনারা হয়নি। তার মধ্যেই ফের এই খুন।( Bihar shootout)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিহারকে দেশের ‘ক্রাইম ক্যাপিটাল’ বলে কটাক্ষ করেছেন। এবার স্কুল  মালিক খুনে আরও কোণঠাসা নীতীশ সরকার। এরপরেই বিরোধী দলগুলি রাজ্যের শাসকদল জেডিইউ-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। তাদের অভিযোগ, নীতীশ কুমারের প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ। সাধারণ মানুষের নিরাপত্তা বলতে কিছুই নেই। বলা বাহুল্য, পরপর খুনের ঘটনার জেরে বিহারের আইনশৃঙ্খলা নিয়ে উঠেছে প্রশ্ন। রাজ্যে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, অপরাধমূলক ঘটনা যেন ততই বেড়ে চলেছে।( Bihar shootout)

Related Articles