Kasba Incident: কসবা কাণ্ডের দিন কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? প্রকাশ্যে রেজিস্টারের খাতা
Was the Vice Principal present at the college on the day of the Kasba incident?
Truth Of Bengal: ২৫ জুন কসবা ল কলেজে গণধর্ষণ হয় সেই কলেজেরই আইনের এক পড়ুয়া (Kasba Incident)। জোর করে আটকে রেখে তাঁর ওপর পাশবিক অত্যাচার করে সেই কলেজেরই প্রাক্তনী ও তৎকালীন অস্থায়ী কর্মী মনোজিত মিশ্র, তাকে সঙ্গ দিয়েছিল ১৯, ২০ বছরের দুই আইনের ছাত্র। যদিও এই ঘটনা সামনে আসতেই তিনজনকে বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ। সেই দিনের ঘটনাকে কেন্দ্র করেো সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। ঘটনার দিন কলেজেই কি ছিলেন ভাইস প্রেসিডেন্ট? সামনে এসেছে সেদিনের রেজিস্টার খাতার ছবি।
কসবা কাণ্ডের দিন কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? প্রকাশ্যে রেজিস্টার pic.twitter.com/IEJpAIiLlf
— TOB DIGITAL (@DigitalTob) July 7, 2025
কসবার ওই ল কলেজের রেজিস্ট্রার দেখা যায়, ২৫ জুন সকাল ৯ টা ৫০ মিনিটে কলেজে ঢুকেছিলেন নয়না চট্টোপাধ্যায়। এরপর আউট টাইম রাত ৯টা ৫০ মিনিট। আর তাতেই রীতিমত হৈচৈ শুরু হয়েছে (Kasba Incident)।
[আরও পড়ুন: Alex Carey: “এমন উইকেটে খেলার মজাই আলাদা” সিরিজ জয়ে বক্তব্য কেরির]
পুলিশ সূত্রে খবর, ওই নৃশংস ঘটনার ঠিক পরের দিন অর্থাৎ ২৬ তারিখ কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে ফোন করে মনোজিত মিশ্র। মনোজিত মিশ্র-র কল রেকর্ড থেকে এমন তথ্য সামনে এসেছে। কিন্তু প্রশ্ন উঠছে, সেই কথোপকথনের বিষয়বস্তু ঠিক কী ছিল? ফোনালাপে কী নিজের অপরাধের কথা জানিয়ে ছিলেন মনোজিত নাকি লুকিয়ে রয়েছে অন্য কোন রহস্য? সে বিষয়ে এখনও ধোঁয়াশা থাকলেও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ (Kasba Incident)।






